Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Nadia

পরকীয়া নিয়ে চরমে অশান্তি, ঘুমন্ত স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর! আত্মসমর্পণ থানায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গণেশ পোদ্দার। স্ত্রীর নাম বীণা পোদ্দার। দম্পতি চাকদহ থানার পাবনা কলোনি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত গণেশের সন্দেহ  এলাকার এক যুবকের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে।

সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৬:৫৫

link
সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৬:৫৫

options
link
পরকীয়া নিয়ে চরমে অশান্তি, ঘুমন্ত স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর! আত্মসমর্পণ থানায় zoom
ধৃত গণেশ পোদ্দার। নিজস্ব চিত্র।
Advertisement

বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর! সেই সন্দেহে ঝামেলা। রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর। পরে থানায় আত্মসমর্পণ যুবকের। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নদিয়ার চাকদহের ঘটনা। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গণেশ পোদ্দার। স্ত্রীর নাম বীণা পোদ্দার। দম্পতি চাকদহ থানার পাবনা কলোনি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত গণেশের সন্দেহ  এলাকার এক যুবকের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে। তা নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। মাঝে মধ্যেই ঝামেলা হত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে বুধবার রাতে গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গণেশ। বোনের বাড়িতে প্রসাদ দিতে যাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। দু’জনে বাড়ি ফিরলে অশান্তি চরমে ওঠে। স্ত্রী ঘুমিয়ে পড়লে গভীর রাতে গণেশ ধারালো অস্ত্র দিয়ে বীণার গলায় কোপ মারে বলে অভিযোগ।

যুবতীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় বীণাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। গলা ও চোখের তলায় মারাত্মক আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে পালিয়ে না গিয়ে চাকদহ থানায় আত্মসর্মপণ করেন গণেশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, স্ত্রীর পরকীয়া নিয়ে অশান্তি ছিল। বুধরাতে তা চরমে উঠলে গণেশ এই কাণ্ড ঘটিয়েছেন। ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.