সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী সংকট মেটাতে এবার নার্সদের অবসরের মেয়াদ বাড়াল রাজ্য সরকার৷ ৬০ থেকে বাড়িয়ে নার্সদের অবসরের মেয়াদ আরও দু’বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে এবার থেকে ৬২ বছর বয়সে কর্মজীবন থেকে অবসর নিতে পারবেন নার্সরা৷ স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক নার্সদের নিয়োগের বয়সের উর্দ্ধসীমাও বাড়ানো হচ্ছে বলে খবর৷ ৩৯ বছরের পরিবর্তে তা ৪৫ বছর করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার৷
[এখনও বিপণ্মুক্ত নন সোমনাথ, মস্তিষ্কে রক্তক্ষরণে বাড়ছে সমস্যা]
এর আগেও প্রয়োজনে একাধিক দপ্তরের কর্মীদের পুনর্বহাল রাখার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার৷ মূলত, কর্মী সমস্যা মেটাতেই পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় প্রায় ১০ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ আগামী দু’এক মাসের মধ্যে পাঁচ হাজারেরও বেশি নার্স নিয়োগের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতিকল্পে ও নার্সদের খামতি মেটাতে আরও ৫,২৫০ জন নার্স নিয়োগ করবে রাজ্য৷ রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ১০ হাজার ৩৫৭টি উপ স্বাস্থ্যকেন্দ্রকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করার হবে বলেও আশ্বস্ত করেন তিনি৷ সেখানে এএনএম-রা আছেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নতুন নার্স নিয়োগ করা হবে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
[ডাক্তারদের উপর হামলা রুখতে হাসপাতালে পোস্টার, উদ্যোগ পুলিশের]
চন্দ্রিমাদেবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে দাঁত, চোখ, নাক-কান-গলার অসুখ, মশাবাহিত রোগের প্রতিষেধক সহ ১২ ধরনের পরিষেবা পাওয়া যাবে৷ স্বাস্থ্য প্রতিমন্ত্রী আক্ষেপের সঙ্গে জানান, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগের ১৫-২০ বছর ধরে কোনও নিয়োগ হয়নি৷ তাই ক্ষমতায় এসে তৃণমূল লক্ষ্যই ছিল, স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদ পূরণ করা সহ বিভিন্ন বিষয়ে খামতিগুলি মেটানো৷ আর সেই লক্ষ্যেই এবার নার্সদের অবসরের মেয়াদ বাড়িয়ে ও নতুন কর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যের হাল ফেরানোর চেষ্টা চলছে বলে মত পর্যবেক্ষকমহলের একাংশের৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?