খাস কলকাতায় যৌন নির্যাতনের শিকার শিশুকন্যা! ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। টালা থানায় দায়ের জিরো এফআইআর। ঘটনাটির তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। শিশুটি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
শিশুটির চিকিৎসার সময় শিউরে ওঠেন চিকিৎসক। জানা যাচ্ছে, নাবালিকার শরীরে যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পারেন চিকিৎসক! সঙ্গে সঙ্গে খবর দেন আর জি কর পুলিশ ফাঁড়িতে। পুলিশ আসার পর খবর যায় টালা থানায়। টালা থানার আধিকারিকরা একটি জিরো এফআইআর দায়ের করেন। পরে পাঠিয়ে দেওয়া হয় লেকটাউন থানায়। তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শিশু লেকটাউন থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে আসেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটির চিকিৎসার সময় শিউরে ওঠেন চিকিৎসক। জানা যাচ্ছে, নাবালিকার শরীরে যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পারেন চিকিৎসক! সঙ্গে সঙ্গে খবর দেন আর জি কর পুলিশ ফাঁড়িতে। পুলিশ আসার পর খবর যায় টালা থানায়। টালা থানার আধিকারিকরা একটি জিরো এফআইআর দায়ের করেন। পরে পাঠিয়ে দেওয়া হয় লেকটাউন থানায়। তদন্তে নামে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর প্রথমে আটক করা হয় শিশুটির মামাকে। তারপর তাকে গ্রেপ্তার করে পুুলিশ। শিশুটি বর্তমানে আর জি কর হাসপাতালেই চিকিৎসাধীন। তার চিকিৎসা চলছে। নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। কথা বলা হচ্ছে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!