জমি দখল থেকে দেদার আর্থিক দুর্নীতি! তার পরিমাণ অন্তত ৩ কোটি। তদন্তের পর এই মর্মে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Chargesheet)। ১১৪ পাতার মূল চার্জশিটে রয়েছে ২৬ জন সাক্ষীর বয়ান। তাতে তদন্তকারীরা উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত বেআইনিভাবে তিন কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গিয়েছে শান্তনুর বিরুদ্ধে। তবে এই অঙ্কটা আরও বেশি বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। তাই বাকি টাকার সন্ধান চলছে।
এই মামলায় এটাই প্রথম সাপ্লিমেন্টরি চার্জশিট। ১১৪ পাতার চার্জশিট এবং ২৬ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। দুর্নীতি করে অন্তত ৩ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয়ে জমি দখল ও বেআইনি কার্যকলাপ চালিয়ে গিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশকর্তা। এছাড়া তাঁর আয়-ব্যয়ের মধ্যে সঙ্গতি নেই বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
আরও পড়ুন:
গত মে মাসে কসবার ‘ত্রাস’ সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত করতে নেমে ইডির নজরে আসেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস (Santanu Sinha Biswas) ও তাঁর বিপুল বেআইনি সম্পত্তি। তদন্তে জানা যায়, কলকাতা ছাড়াও একাধিক জেলায় নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জমি দখল করে বড়সড় সিন্ডিকেট চালিয়েছেন শান্তনু। তাঁর প্রশ্রয়েই নির্ভয়ে দখলদারি চালিয়ে গিয়েছে সোনা পাপ্পুর মতো সমাজবিরোধীরা। এছাড়া জয় কামদার নামে আরও এক ব্যবসায়ীর নামও উঠে আসে। তদন্তকারীরা জানতে পারেন, শান্তনু ও জয় কামদার মিলিতভাবে জেলায় জেলায় জমি দখল করে রিয়াল এস্টেটের ব্যবসা শুরু করছিল। শান্তিনিকেতনে সেই আবাসনের হদিশও মেলে। এসব প্রমাণ হাতে পেয়ে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রশ্নোত্তর পর্বে তিনি সহযোগিতা করেননি, এই অভিযোগে গ্রেপ্তার করা হয় শান্তনু সিনহা বিশ্বাসকে।
মাস খানেকের মধ্যে ইডি তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল। এই মামলায় এটাই প্রথম সাপ্লিমেন্টরি চার্জশিট। ১১৪ পাতার চার্জশিট এবং ২৬ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। দুর্নীতি করে অন্তত ৩ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয়ে জমি দখল ও বেআইনি কার্যকলাপ চালিয়ে গিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশকর্তা। এছাড়া তাঁর আয়-ব্যয়ের মধ্যে সঙ্গতি নেই বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ইডি সূত্রে আরও খবর, শান্তনু বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন না। দুর্নীতিতে আরও কত টাকা আত্মসাৎ করেছেন তিনি, সেই অর্থের সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সৃজিতের ‘বিগ ফ্রাইডে’ চমক! আসছে ‘ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর গল্প
-
মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ২ ডিসি
-
গুজরাটে চোখ রাঙানো চাঁদিপুরা ভাইরাস শিশুদের জন্য কতটা ভয়ংকর! লক্ষণ ও চিকিৎসা কী?
-
পোষ্য কুকুরকে মারধর বরযাত্রীর, বিবাদ গড়ায় হাতাহাতিতে, বিয়ে ভাঙলেন পাত্রী নিজেই!
-
‘পদ্মফুল ফোটান, দু’হাত ভরে দেব’, রেজিনগর-নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে শুভেন্দু