অর্ণব আইচ: মা থাকেন সার্ভে পার্ক থানা এলাকায়৷ ছেলের বাস যাদবপুরে৷ এটুকু দূরত্বই কাল হল৷ শহরে ফের ফ্ল্যাট থেকে উদ্ধার হল একাকী বৃদ্ধার নিথর দেহ৷ আত্মহত্যা, খুন নাকি স্বাভাবিক মৃত্যু? এই ঘটনায় একাধিক প্রশ্নের ভিড়৷ ইতিমধ্যেই যাদবপুরে বসবাসকারী বৃদ্ধার ছেলের সঙ্গে কথা বলেছে পুলিশ৷
[ আরও পড়ুন: অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় বাধা, মাকে শ্বাসরোধ করে খুন ছেলের]
রবিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ আচমকাই সার্ভে পার্ক থানায় একটি ফোন যায়৷ পার্থসারথি গুহ নামে এক ব্যক্তি জানান যে তাঁর প্রতিবেশী মণিকা চক্রবর্তীর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে৷ সেই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ ফ্ল্যাটে প্রথমে দরজা ধাক্কা দেন তাঁরা৷ তবে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি৷ বেশ কিছুক্ষণ পর বাধ্য হয়েই দরজা ভেঙে ফেলা হয়৷ পুলিশ ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখতে পান যে ওই বৃদ্ধা ঘরের মেঝেতেই বসে রয়েছেন৷ ধাক্কা দিলেই তিনি পড়ে যান৷ পুলিশ অবাক হয়ে যায়৷ ততক্ষণে যদিও বৃদ্ধা মারা গিয়েছেন৷ দেহটি উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়৷ উদ্ধারের সময় দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ মৃতদেহে কোনও অস্বাভাবিকতাও লক্ষ্য করেনি পুলিশ৷
[ আরও পড়ুন: হাত-মুখ বাঁধা অবস্থায় কেষ্টপুরে উদ্ধার ঝাড়খণ্ডের মহিলার দেহ, ঘনাচ্ছে রহস্য]
২০১২ সালের আগস্টে বৃদ্ধার স্বামী শরদিন্দু চক্রবর্তী মারা যান৷ বৃদ্ধার একটি পুত্রসন্তানও রয়েছে৷ বৃদ্ধার ছেলে সুকর্ণ চক্রবর্তী বর্তমানে যাদবপুরে অন্য একটি ফ্ল্যাটে থাকেন৷ স্বামী মারা যাওয়ার পর থেকে তাই সার্ভে পার্ক থানা এলাকার ওই ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধা৷ প্রতিবেশীদের দাবি, মাঝেমধ্যে নাকি ছেলে তাঁর মাকে দেখতে আসতেন৷ তবে ইদানীং তাঁর যাওয়া আসা কিছুটা কমে গিয়েছিল৷ গত কয়েকদিন ধরে বৃদ্ধাকে দেখতেও পাননি প্রতিবেশীরা৷ কীভাবে মারা গেলেন, তা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ স্বাভাবিক মৃত্যু নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়৷ বৃদ্ধার ছেলের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে পুলিশ৷ মায়ের মৃত্যুর কারণ জানতে তাঁর ছেলে সুকর্ণর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
রোগীদের ‘স্বাস্থ্যসাথী’র সুবিধাতেও মোটা অঙ্কের বিল! জেলার নার্সিংহোমগুলিতে নজর স্বাস্থ্যভবনের
-
নামী রেস্তরাঁয় পরিবেশন পচা চিকেন তন্দুরি, কামড় দিতেই গুলিয়ে উঠল গা! হুলুস্থুল দুর্গাপুরে
-
তারেক জমানাতেও অব্যাহত হিন্দু নিধন! রংপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের