খাদ্য ও সরবরাহ দপ্তরের এক আধিকারিকের বাড়িতে হানা দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। শনিবার ঝাড়গ্রামের নৃপেনপল্লির বাসিন্দা ওই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালান দুর্নীতি দমন শাখার এক ইন্সপেক্টর ও এক সাব-ইন্সপেক্টর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
খাদ্য দপ্তরের মোট সাত জন আধিকারিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সেই তদন্তের সূত্রেই অভিযুক্তদের দুর্নীতি দমন শাখার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। তাঁদের মধ্যেই ছিলেন ঠাকুরদাস বাস্কে। বর্তমানে তিনি বাঁকুড়া জেলায় খাদ্য ও সরবরাহ দপ্তরের ইন্সপেক্টর পদে কর্মরত। জানা গিয়েছে, সাতজনের মধ্যে ৬ জন আধিকারিক দুর্নীতি দমন শাখার দপ্তরে হাজির হলেও ঠাকুরদাস বাস্কে যাননি। এরপরই তাঁর ঝাড়গ্রামের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে সূত্রের দাবি।
তবে তল্লাশির সময় অবশ্য বাড়িতে ছিলেন না ঠাকুরদাস। তিনি বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। তল্লাশিতে কোনও গুরুত্বপূর্ণ নথি বা অন্য কোনও সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কী ধরনের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সে বিষয়েও সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের