Lakshmi Bhandar

যুবসাথীর সঙ্গে করা যাবে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনও, কবে, কোথায় ফর্ম ফিলআপ

এখন রাজ্যের প্রায় ২.৪২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন। সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের অনুদানও বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৬:৪৬

options
link
যুবসাথীর সঙ্গে করা যাবে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনও, কবে, কোথায় ফর্ম ফিলআপ

যুবসাথী প্রকল্পের সঙ্গে করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও। বিধানসভা ভিত্তিক ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা। আগামিকাল রবিবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করতে চলেছে রাজ্য সরকার।

Advertisement

১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প হবে। সেখানে যুবসাথী, খেতমজুরদের বার্ষিক ৪ হাজার টাকা সহায়তা ও কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জলকর মকুবের জন্য আবেদন জমা নেওয়া হবে। এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও নেওয়া হবে। এই মর্মে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে রাজ্য সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Application for the new Lakshmi Bhandar will also be taken in upcoming camp
রাজ্য সরকারের বিজ্ঞাপন। নিজস্ব চিত্র

এখন রাজ্যের প্রায় ২.৪২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০.৬২ লক্ষ মহিলাকে নতুনভাবে এই প্রকল্পের আওতায় আনে আনা হয়েছে। সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের অনুদানও বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ফলে এবার থেকে সাধারণ শ্রেণির উপভোক্তারা মাসে ১ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। এসটি ও এসসি ভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকার পরিবর্তে ১৭০০ টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য কী কী নথি লাগবে? আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স ও ছবি জমা দিতে হবে।

Advertisement

এছাড়াও যুবসাথী প্রকল্প ঘোষণা হওয়ার পর এই প্রথমবার আবেদন নেওয়া হচ্ছে। বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। তবে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সেক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী কোনও শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলেও আবেদন করতে পারবেন। মাসে ১৫০০ টাকা সহায়তা মিলবে সর্বাধিক পাঁচ বছরের জন্য। কী কী নথি লাগবে? আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন