সেপ্টেম্বরে শহরে আসছেন না মারাদোনা, হেভিওয়েট পুজোর উদ্যোক্তাদের মাথায় হাত

আচমকাই বদল সফরসূচিতে, কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৭, ০৭:১৩

options
link
সেপ্টেম্বরে শহরে আসছেন না মারাদোনা, হেভিওয়েট পুজোর উদ্যোক্তাদের মাথায় হাত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের হেভিওয়েট পুজো কমিটিগুলির মাথায় হাত। ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনাকে দিয়ে দুর্গাপুজো উদ্বোধনের স্বপ্নভঙ্গ হল চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিংয়ের মতো নামী পুজো কমিটিগুলির। কারণ যাঁর জন্য এত আয়োজন, সেই মারাদোনার কলকাতা সফরের সূচি আচমকাই বদলে গেল। শনিবারই উদ্যোক্তারা জানিয়ে দেন, আর্জেন্টাইন কিংবদন্তির সফরসূচিতে পরিবর্ত হয়েছে। সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরের ২ তারিখ শহরে আসছেন ‘৮৬-র বিশ্বজয়ী ফুটবলার। আরও খারাপ খবর ফুটবলপ্রেমীদের জন্য। সেপ্টেম্বরের ১৯ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের সঙ্গে মারাদোনা একাদশের প্রদর্শনী ম্যাচও পিছিয়ে যাচ্ছে। এবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন।

Advertisement

[ফাঁস হল সুরুচি সংঘের পুজোর থিম, এবারের চমক কী জানেন?]

পুজোপ্রেমী বাঙালির আশায় জল ঢেলেছেন মারাদোনা নিজেই। এমন অবস্থায় শহর জুড়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং খুলে ফেলা ছাড়া আর কোনও গতি নেই পুজো কমিটিগুলির কাছে। কারণ ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী। অবশ্য তার আগেই চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্বোধন করার কথা ছিল মারাদোনার। আপাতত সেই আশার সলিল সমাধি। এই প্রথম ফুটবলের রাজপুত্রকে দিয়ে পুজো উদ্বোধন করানোর এমন সুবর্ণ সুযোগ মাঠে মারা গেল উদ্যোক্তাদের। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে শহরজোড়া এমন গালভারী বিজ্ঞাপনের এখন কী হবে? পুজোপ্রেমী বাঙালির তো মন ভেঙেছে বলাই বাহুল্য। কিন্তু পুজোর কর্মকর্তাদের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। মারাদোনাকে ঘিরেই তো এত আয়োজন! এবার সেসবের কী হবে? শ্রীভূমি স্পোর্টিংয়ের এবারের থিম এপিক ব্লকবাস্টার বাহুবলী ছবির সেই কাল্পনিক রাজ্য মাহেশমতী। সেখানে মারাদোনা পা রাখলে পুজোর ক্রেজ আরও বেড়ে যেত। সে গুঁড়ে এখন বালি।

Advertisement

সফরসূচি পরিবর্তন প্রসঙ্গে মারাদোনা জানিয়েছেন, ‘আমার কলকাতার ফ্যানরা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। তাঁদের বলতে চাই, আমি ২ অক্টোবর কলকাতায় আসছি।’ মিডিয়া রিলিজে নিজের সফরসূচি পরিবর্তনের কথা জানিয়েছেন মারাদোনা। যতই হোক ফুটবলের রাজপুত্র বলে কথা, তাঁর মুডের উপরই সবকিছু নির্ভর করছে। কেন তিনি সেপ্টেম্বরে আসছেন না তার কোনও সঠিক কারণ বলেননি তিনি। এখন ভক্তদের শুধু একটাই প্রার্থনা, তিনিই এলেই হবে তা সে কিছুদিন দেরিতেই হোক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.