হানিট্র্যাপের জন্য বাংলায় মহিলা গ্যাং তৈরির ছক জঙ্গিদের। সুন্দরী ও উঠতি মডেলদেরই সোশাল মিডিয়ায় তারা টার্গেট করছে বলে খবর গোয়েন্দাদের কাছে। তাঁরা জেনেছেন, রাজ্যে অন্তত ৬ জন মন্ত্রী ও তাঁদের পরিবারের লোকেদের হানিট্র্যাপে ফাঁসানোর চেষ্টার ছক কষা হয়। এই ব্যাপারে অর্পিতা ছাড়াও অন্য মহিলাদের কাজে লাগানো হত কি না সেই তথ্য গোয়েন্দারা জানার চেষ্টা করছেন।
এই বিষয়ে আরও খবর
এদিকে, গোয়েন্দাদের কাছে খবর, মডেলিং আর অভিনয়ের টোপ দিয়েই ঝাড়খণ্ডের অর্পিতা সরকারকে (Arpita Sarkar) দলে টেনেছিল হামিম মণ্ডল। হানিট্র্যাপের কাজ করলে অর্পিতা অনেক বেশি টাকা রোজগার করতে পারবে বলে তাকে বোঝায় হামিম। কীভাবে অর্পিতা হানিট্র্যাপ করে হাওড়ার মন্ত্রীর পুত্রকে ফাঁসিয়ে তোলাবাজি করবে, সেই ব্যাপারে তাকে পাকিস্তান থেকে সোশাল মিডিয়ায় রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা খতিয়ে দেখছেন, আরও কতজনকে হানিট্র্যাপের জালে ফাঁসানো হয়েছে। গোয়েন্দাদের মতে, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী শেহজাদ ভাট্টি ও তেহরিক-ই-তালিবান হিন্দুস্থানের মাথারা এই রাজ্যে মহিলা গ্যাং তৈরি করতে শুরু করেছে। তার জন্য সোশাল মিডিয়ায় আসা সুন্দরী ও উঠতি মডেলদেরই টার্গেট করছে তারা।
হামিম মণ্ডলের মতো জঙ্গি এজেন্টদের কাজে লাগানো হচ্ছে এই কাজে। পাকিস্তানের নির্দেশ, সুন্দরী যুবতী ও তরুণীদের সঙ্গে প্রথমে সোশাল মিডিয়ায় বন্ধুত্ব করতে হবে। তার পর তাদের সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হতে হবে। প্রয়োজনে বিয়ের প্রস্তাবও দিতে হবে। এর পর তাদের কাজে লাগানো হবে হানিট্র্যাপে। সেই নির্দেশমতোই হামিম ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা অর্পিতা সরকারকে কাজে লাগিয়েছিল হানিটট্র্যাপে। প্রায় চার মাস ধরে অর্পিতা হাওড়ার মন্ত্রীর ছেলের সঙ্গে যোগাযোগ রাখছিল। তাঁর থেকে টাকা হাতানোর ছক কষছিল। এর পর মন্ত্রীর ছেলেকে অপহরণেরও ছক কষা হয়েছিল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দূরত্ব বাড়লেও একটা কারণে আজও কোহলির ‘ফ্যান’, কেরিয়ার সায়াহ্নে স্বীকারোক্তি রোহিতের
-
চলছে প্রশিক্ষণ, চিনা মহাকাশ স্টেশনে পাক পাইলটদের পাঠাচ্ছে বেজিং!
-
‘আমি ভালো নেই…’, ‘বিগ বস’ থেকে প্রাক্তন স্ত্রী ইশা বেরতেই ভাইরাল বাদশার ভিডিও
-
কমিশনে প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত! মামলা গ্রহণ শীর্ষ আদালতের, আগামী সপ্তাহেই শুনানি
-
পুজোয় এবার নাট্যোৎসব, নেই নট-নটী! কলকাতার এই মণ্ডপে কুশীলব দর্শনার্থীরাই



