Salt Lake

রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার এএসআই

সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতকে বিধাননগর আদালতে পেশ করে পুলিশ।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৬:৪১

options
link
রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার এএসআই
প্রতীকী ছবি

সল্টলেকের একটি গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল পুলিশ। নির্যাতিতাকে বেশ কয়েকদিন ওই গেস্ট হাউসে জোর করে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি বিধাননগর পূর্ব থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতকে বিধাননগর আদালতে পেশ করে পুলিশ।

Advertisement

ধৃতের নাম আজমল হক। তিনি বীরভূমের নলহাটি থানার সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। পুলিশ সূত্রের খবর, কয়েকদিন আগে সোশাল মিডিয়ার মাধ্যমে আজমলের সঙ্গে পরিচয় হয় এক মহিলার। গত জুন মাসে সল্টলেকের (Salt Lake) একটি গেস্ট হাউসে তাঁরা একে অপরের সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করেন আজমল। তাঁকে বেশ কয়েকদিন ওই গেস্ট হাউসে আটকে রেখে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। কোনও রকমে ওই গেস্ট হাউস থেকে পালিয়ে বাঁচেন নির্যাতিতা। এরপর বিধাননগর পূর্ব থানায় আজমলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে সোমবার অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা। তাঁকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করবে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Advertisement

উল্লেখ্য, নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রাজ্য পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযুক্ত যে-ই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মহিলাদের নিরাপত্তার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে একটি মহিলা পুলিশ পেট্রল ইউনিট তৈরি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সল্টলেকে তরুণীকে ধর্ষণের অভিযোগে তড়িঘড়ি পদক্ষেপ করল রাজ্য পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.