গোবিন্দ রায়: সেই একই চিত্রনাট্য! ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় ‘না’ পুলিশের। সভার অনুমতি আদায় করতে আদালতের দ্বারস্থ পদ্মশিবির। কলকাতা হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুনানি হতে পারে আগামিকাল অর্থাৎ শুক্রবার।
আগামী ২ ডিসেম্বর খেজুরিতে সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জনসভার জন্য অনেক আগেই আবেদন জানিয়েছিল গেরুয়া শিবির। তার পরেও সভা করার অনুমতি দেয়নি পুলিশ। অভিযোগ, পুলিশ কোনও তথ্যই দিচ্ছে না। তাই সভার জন্য় নির্ধারিত দিনের দুদিন আগে আদালতের দ্বারস্থ হল বিজেপি। উল্লেখ্য, এই প্রথম নয়, বিরোধী দলনেতা-সব বিজেপির একাধিক সভার অনুমতি নিয়ে জল গড়িয়েছে হাই কোর্টে। এমনকী, ধর্মতলায় অমিত শাহের সভারও অনুমতি দিতে টালবাহানা করেছিল পুলিশ।
[আরও পড়ুন: নজরে লোকসভা! ৬ ডিসেম্বর উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা, থাকছে একাধিক কর্মসূচি]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে গাড়ি উলটে মৃত ২
-
পহেলগাঁও হামলার পর প্রথম কী বলেছিলেন মোদি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ডোভাল
-
এসএসকেএমে ফের সক্রিয় ‘দালালচক্র’, রোগীভর্তির নামে টাকা আদায়ের অভিযোগে একমাসে গ্রেপ্তার ৬
-
২ ঘণ্টায় ২ মিলিয়ন ‘ভিউ’! শিবপ্রসাদের ‘বহুরূপী’ ঝড়ে কৌশিকের ভবিষ্যদ্বাণী, ‘পুজোয় ফের মহাভোজ’
-
জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও