Rakesh Singh

পুরোহিতকে মারধর, খুনের চেষ্টা! অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং

ওয়াটগঞ্জ থানায় দায়ের হয়েছে অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৩, ১৩:৩৫

options
link
পুরোহিতকে মারধর, খুনের চেষ্টা! অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং

অর্ণব আইচ: ফের বিতর্কে বিজেপি নেতা রাকেশ সিং। এবার এক পুরোহিতকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ওয়াটগঞ্জ থানায় দায়ের হয়েছে অভিযোগ। ওয়াটগঞ্জ থানা এলাকার অর্ফ্যানগঞ্জ রোডের শ্যামধাম মন্দির নিয়েই অশান্তির সূত্রপাত বলে খবর।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ফ্যানগঞ্জ রোডের শ্যামধাম মন্দিরটি আসলে বৃন্দাবনের একটি শাখা মন্দির। এর পুরোহিত হিসেবে নিযুক্ত বিনয় শর্মা ওরফে বৃন্দাবন দাস। বৃন্দাবনের দাবি, বৃন্দাবনের মূল মন্দিরের কর্তৃপক্ষের নির্দেশেই পুরোহিতের এই দায়িত্ব গ্রহণ করেছেন। প্রথমে মন্দিরটি ছোট ছিল। পরে বেসরকারি সংস্থা তা অধিগ্রহণ করে এবং মন্দিরের পরিধি ও সাজসজ্জা বাড়ায়। অনেকেই মন্দিরে পুজো দিতে আসতেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃন্দাবন দাসের অভিযোগ, কয়েক বছর আগে রাকেশ সিং দাবি করেছিল মন্দির দেখভালের সদস্যদের মধ্যে তাঁর লোক রাখতে হবে। সেই মতো ছ’জনের মধ্যে তিনজনকে এই দলে ঢুকিয়েও দেন তিনি। পরে রাকেশ সিং দাবি করে, তাঁর কথা মতো চলতে হবে। নানা সময় অর্ডারও দিতে থাকে। এতেই ঝামেলা শুরু হয়। বৃন্দাবন দাসকে বাদ দিয়ে নতুন এক পুরোহিতকে মন্দিরের পুজোর দায়িত্ব দেওয়া হয়। এতে মনক্ষুন্ন হয়ে মন্দির ছাড়েন বৃন্দাবন। কিন্তু হাল ছাড়েননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: দোল-হোলিতে কলকাতার রাস্তায় ৪ হাজার পুলিশ, বাইক-স্কুটি নিয়ে কড়া পদক্ষেপ]

পুরোহিতের দাবি, তিনি বৃন্দাবনের মূল মন্দিরের চিঠি নিয়ে বোনের সঙ্গে মন্দিরে ফিরে এসেছিলেন। চিঠিতে লেখা ছিল, মন্দিরে পুজো করার অধিকার তাঁরই রয়েছে। সেই মতো বোনকে দিয়ে যাবতীয় উপাচার মেনে পুজো করান। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন রাকেশ সিং। পুরোহিতকে প্রবল মারধর করা হয়। অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। মারের চোটে বৃন্দাবন দাসের হাত ভেঙে যায়। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন পুরোহিতের বোন। মারধর, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখার পাশাপাশি শ্লীলতাহানিরও অভিযোগ জানানো হয়েছে। কারণ বৃন্দাবন দাসের বোনের অভিযোগ, দাদাকে বাঁচাতে গিয়ে তাঁকেও হেনস্তার শিকার হতে হয়।

এদিকে ঘটনার পরই থেকেই বেপত্তা রাকেশ সিং। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পুলিশের আশা, দোল খেলতে যদি বিজেপি নেতা আসেন সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য, এর আগে ওয়াই ক্যাটাগোরির তুলে দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন রাকেশ সিং। এখনও সেই মামলার শুনানি চলছে। তার মধ্যেই এই নতুন অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা।

[আরও পড়ুন: ঢাকুরিয়ার দক্ষিণাপনে শাড়ির দোকানে আগুন, আতঙ্কে ব্যবসায়ী ও ক্রেতাদের হুড়োহুড়ি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.