রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের দলের বিরুদ্ধে গিয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের পাশে থাকার বার্তা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব এই ওয়ার্ডে বিজেপি টিকিটের দাবিদার ছিলেন। দল টিকিট না দেওয়ায় এবার পুরভোটে এই ওয়ার্ডে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
প্রথম থেকেই বিক্ষুব্ধ গৌরবকে সমর্থন করে আসছেন রূপা। এ নিয়ে বিজেপি নেতৃত্ব রূপাকে সতর্ক করেছিল। কিন্তু রূপা গৌরবের পাশ থেকে সরেননি। বরং সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন রূপা। সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষদের উপস্থিতিতেই দলের ভারচুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। মন্তব্য করেছিলেন, তাঁকে কেন এইসব ‘ভাটের’ বৈঠকে ডাকা হয়। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে। রূপার এই প্রকাশ্যে বিদ্রোহকে ভাল চোখে নেয়নি রাজ্য নেতারা।
[আরও পড়ুন: বড়দিন ও বর্ষবরণে শিথিল রাজ্যের কোভিডবিধি, ৯ দিন থাকছে না রাত্রিকালীন নিষেধাজ্ঞা]
কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) বিজেপির তরফে তারকা প্রচারক হিসাবে যে ১৯ জন নেতা-নেত্রীর নামের তালিকা প্রকাশ হয়েছিল তাতে নেই রূপা গঙ্গোপাধ্যায়ের নাম। তাহলে ৮৬ নম্বর ওয়ার্ডে দলের বিরুদ্ধে গিয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর সমর্থনে থাকার কথা প্রকাশ্যে ঘোষণা করাতেই কি প্রচারকদের তালিকা থেকে বাদ দেওয়া হল রূপার নাম? শীর্ষ নেতৃত্বের নির্দেশেই কি এমন সিদ্ধান্ত? দলের অন্দরে তা নিয়ে আলোচনা চলছিল।
এই পরিস্থিতিতেই আরও একবার দলের বিরুদ্ধে গিয়ে বুধবার গৌরবের পাশে থাকার বার্তা দিয়ে চিঠি পাঠালেন রূপা গঙ্গোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, “গৌরব, আমার তো আর হোর্ডিং লাগানোর মতো ক্ষমতা নেই।” রূপার এই চিঠি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দলে ‘কোণঠাসা’ রূপা বিজেপি ছাড়ছেন? যদিও এর কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
[আরও পড়ুন: ‘অসত্য ভাষণের দায়ে’ উলটে কি কোহলিকে শোকজ করতে চলেছে বোর্ড?]
সর্বশেষ খবর
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের
-
মুখ্যমন্ত্রীকে ‘গেরুয়া’ খোঁচা রানার, শুভেন্দুর পালটা, ‘গেরুয়াধারীরা কী অবস্থা করে দেখতে পাবেন’
-
বাগেশ্বরের অপমানে অ্যাকশনে শুভেন্দু! ‘যারা ছবি পুড়িয়েছে গ্রেপ্তার করুন’, বিধানসভায় দাঁড়িয়ে সিপিকে নির্দেশ
-
আড়াই দশক পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন বাংলার স্কুল, উৎসবে মাতল ঝাড়গ্রাম
-
একসঙ্গে ফিট হয়ে জাতীয় দলে ফিরলেন দুই অলরাউন্ডার, ফের চোট কেকেআরের হর্ষিত রানার