রূপায়ণ গঙ্গোপাধ্যায়: “বিজেপি বাঙালির পার্টি নয়”, এই তকমা ঘোচাতে আসরে নামলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের দাবি, “যারা বলে বিজেপি বাঙালির পার্টি নয় তাদের বলছি, তোমাদের জন্মের আগে থেকে আমরা বাংলা ভাষার সেবা করে আসছি। বাংলার জন্য কোনও পার্টি যদি কাজ করে থাকে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের জনসংঘ।”
রাজ্য বিজেপির দ্বিতীয় ভার্চুয়াল সভা হয় বুধবার। কিন্তু আচমকাই প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন। তাই দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) বক্তব্য রাখার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। দিল্লি পার্টি অফিসে বাংলার জন্য এই ভারচুয়াল সভা মঞ্চে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ভূপেন্দ্র যাদব। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি, সাংসদ এস এস আলুওয়ালিয়া। বিজেপির রাজ্য দপ্তরের সভা মঞ্চে ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু (Sayantan Basu), সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এই সভার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargi)।
[আরও পড়ুন: মধ্যরাতে কলকাতার রেড রোডে নগ্ন-মদ্যপ যুবতীর তাণ্ডব, বাগে আনতে যাওয়ায় পুলিশকে চড়]
সভার প্রধান বক্তা ভূপেন্দ্র যাদবের বক্তব্য, “বাংলায় বদলের সময় এসে গিয়েছে। বাংলায় উন্নয়ন করতে বিজেপিকে দরকার। সেই পরিবর্তন আসতে চলেছে। করোনা-আমফান (Amphan) পরিস্থিতিতেও তৃণমূল রাজনীতি করেছে। গরিব বিরোধী এই তৃণমূল সরকারকে হঠানোর সময় এসে গিয়েছে।” বিজেপি রাজ্য দপ্তরের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের সীমানা সুরক্ষিত নয়। সীমানা পেরিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা।” তাঁর অভিযোগ, “বেআইনিভাবে অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা ঢুকছে। রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ বাড়ছে।” পাশাপাশি তাঁর দাবি, ২০২১ সালে বিজেপির হাত ধরে রাজ্যে পরিবর্তন হবেই।
[আরও পড়ুন: করোনা রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে কড়া নির্দেশ রাজ্যের]
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়