BJP State President Dilip Ghosh

ভোটপ্রচারে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে নম্বর জোগাড় করছে টিম পিকে! বিস্ফোরক দিলীপ

কাটমানি ইস্যুতেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি রাজ্য সভাপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২০, ১০:৪৯

options
link
ভোটপ্রচারে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে নম্বর জোগাড় করছে টিম পিকে! বিস্ফোরক দিলীপ

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপি রাজ্য সভাপতি হিসাবে পাঁচ বছর পূর্ণ হল দিলীপ ঘোষের (Dilip Ghsoh)। বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাই চায়ে পে চর্চায় কেক কাটেন তিনি। তবে বুধবার সকালে ওই অনুষ্ঠানেও রাজ্য সরকারকে বিঁধতে ছাড়লেন না সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি। ‘দুয়ারে সরকার’, ভোটকৌশলী প্রশান্ত কিশোর-সহ একাধিক বিষয়েই তোপ দাগেন তিনি।

Advertisement

কাটমানি ইস্যুতে এদিন রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দিদি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। কিন্তু এখনও একটু বৃষ্টি হলেই কলেজ স্ট্রিটে কোমর সমান জল জমে। রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল। পয়সা নিয়ে বড় দোকানের সামনে হকার বসিয়ে দিচ্ছে। উন্নয়ন বলতে ৬ মাসে একবার করে ফুটপাথের টালি বদলায়। আর তা থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি খান তৃণমূল নেতারা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যের সঙ্গে সংঘাত, উপাচার্য নিয়োগ নিয়ে চরমে শিক্ষামন্ত্রী-রাজ্যপাল টুইট যুদ্ধ]

এছাড়া ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, “এতদিন পর মানুষকে পরিষেবা দেওয়ার কথা মনে পড়েছে সরকারের। ৯ বছরে যে সরকার পরিষেবা দিতে পারল না তারা ২ মাসে কী করে পরিষেবা দেবে? আসলে এসব মানুষের ফোন নম্বর জোগাড়ের ফন্দি। প্রশান্ত কিশোরের সংস্থা মানুষের ফোন নম্বর জোগাড় করে ভোটপ্রচারে কাজে লাগাবে।” রাজ্যবাসীকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ক্যাম্পে একেবারে না যাওয়ার বার্তাও দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এছাড়াও এদিনের চায়ে পে চর্চার অনুষ্ঠানে পুরভোট নিয়েও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “ভোট যখনই হোক। দল তৈরি।” আগামী বছরেই নির্বাচন। তবে দিন যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে শাসক-বিরোধী আক্রমণের ঝাঁজ।

Advertisement

[আরও পড়ুন: করোনা কালে ভারচুয়াল সমাবর্তনও করছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্যপালকে এড়াতেই কি এই সিদ্ধান্ত?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.