Body

সাতসকালে ভবানীপুরে মহিলার রহস্যমৃত্যু, আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৩:৩৪

options
link
সাতসকালে ভবানীপুরে মহিলার রহস্যমৃত্যু, আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: সাতসকালে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভবানীপুরে (Bhabanipur)। নন্দন রোডে একটি ফ্ল্যাটের সামনে থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম ললিতা চৌধুরী। বয়স আনুমানিক ৪৯ বছর। অর্থ উপার্জনের জন্য জামা কাপড় ইস্ত্রি করতেন তিনি। মঙ্গলবার সকালে ২৯ নন্দন রোডের একটি ফ্ল্যাটে গিয়েছিলেন ললিতা। সেখানকার নিরাপত্তারক্ষীকে জানিয়েছিলেন, জামা কাপড় নিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই সন্দেহ হয়নি। এরপরই উপরে উঠে যান ললিতা। কিছুক্ষণ পর একটি শব্দ পান নিরাপত্তারক্ষী।

Advertisement

[আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী]

ছুটে গিয়ে দেখেন ফ্ল্যাটের সামনে পড়ে রয়েছে ললিতার দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোনওভাবে ছাদ থেকে পড়ে যাওয়ায় এই পরিণতি নাকি আত্মহত্যা করেছেন ললিতা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

Advertisement

ওই মহিলা আত্মহত্যা করে থাকলে তার কারণ কী, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই মৃত্যুর কারণ সন্ধানে কথা বলা হবে, ললিতাদেবীর পরিবার, পরিজন ও ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে।

[আরও পড়ুন: টাকা পাঠানো শুরু রাজ্যের, পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.