দুর্ঘটনা

ট্রাম লাইনে পিছলে গেল স্কুটারের চাকা, বাসে পিষ্ট হয়ে মৃত্যু মহিলা আরোহীর

হাসপাতালে চিকিৎসাধীন মৃতার স্বামী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৯, ১৮:৪৪

options
link
ট্রাম লাইনে পিছলে গেল স্কুটারের চাকা, বাসে পিষ্ট হয়ে মৃত্যু মহিলা আরোহীর
ছবি:‌ প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে কাঁকুড়গাছি মোড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহিলার স্বামী। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

 সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে স্কুটারে গন্তব্যে যাচ্ছিলেন এক দম্পতি। কাঁকুড়গাছি মোড় এলাকায় ট্রাম লাইন পার হওয়ার সময় লাইনে পিছলে যায় স্কুটারের চাকা। রাস্তায় ছিটকে পড়েন ওই দম্পতি। সেই সময়ই পিছন দিক থেকে একটি বাগুইআটিগামী বাস আসছিল। আচমকা স্কুটার ও ওই দম্পতি বাসের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি বাসের চালক। মহিলার উপর দিয়ে চলে যায় বাসটি। রাস্তাতেই কার্যত ছিন্নভিন্ন হয়ে যান মহিলা। আঘাত লাগে মহিলার স্বামীরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:কাশ্মীর থেকে ফেরা শ্রমিকদের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এরপর স্থানীয়রাই ওই দম্পতিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার স্বামী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তরফে জানানো হয়েছে, কোন এলাকার বাসিন্দা ওই দম্পতি। কোথায় যাচ্ছিলেন বা তাঁদের পরিচয় কিছুই এখনও জানা সম্ভব হয়নি। ওই ব্যক্তি সুস্থ হলে তবেই পরিচয় জানা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বাসের চালককেও।

Advertisement

[আরও পড়ুন: মাসির বাড়ি থেকে আর ফেরা হল না, ট্রেন থেকে পড়ে মৃত যুবকের পরিবারে হাহাকার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.