ভোটমুখী বঙ্গে আচমকা পদত্য়াগের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। কারণ এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেঁড়া। তারই মাঝে প্রকাশ্যে রাজ্যপালের পদত্যাগপত্র।
আরও পড়ুন:
X হ্যান্ডেলে আনন্দ বোস লেখেন, “বাংলায় আমার ইনিংস শেষ হতে চলেছে। বাংলার মানুষদের কাছে স্নেহ ও শুভেচ্ছার জন্য ঋণী। কেরলম আমার রাজ্য। আমি কেরলমে বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করব। এই মহান লক্ষ্যে আমি জাতীয় নেতৃত্বের নির্দেশনায় কাজ করব। নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি আরও লেখেন, “যাঁরা আমাকে বড় করেছেন সেই কেরলমের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতার নির্দশন হিসাবে গ্রহণ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি জনগণের জন্য, জনগণের জন্য, জনগণের পাশাপাশি কাজ করব।” বাংলার পরবর্তী রাজ্যপাল আর এন রবিকে শুভেচ্ছাও জানান তিনি।
My innings in West Bengal is coming to a close. I am deeply indebted to the great people of Bengal for the affection and regards lavished on me. I am shifting to Kerala to work towards Viksit Bharat. I will work under the guidance of the national leadership for achieving the… pic.twitter.com/UplsthpGMi
Advertisement— Lok Bhavan, Kolkata, Social Media (@BengalGovernor) March 6, 2026
বাংলার নয়া রাজ্যপাল হচ্ছেন আরএন রবি। তামিলনাড়ুর রাজ্যপালের পদে ছিলেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা। তাঁর পরিবর্তে কেরল থেকে সরিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। তবে ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে বাংলার রাজ্যপাল হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে। এ দিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জেনেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোটসঙ্গী, ‘নিঃসঙ্গ’ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী?
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য