Cabinet meeting

পাতে থাকবে ডিম! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লেট প্রতি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেটের

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জলখাবারে ডিম ও গরম খাবার প্রদান করতে এই বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:০৪

options
link
পাতে থাকবে ডিম! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লেট প্রতি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেটের
এআই দিয়ে নির্মিত ছবি।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গরম খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার জন্য প্লেট পিছু ২ টাকা করে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হল রাজ্য ক্যাবিনেটের মিটিংয়ে। প্রতিদিন মহিলা উপভোক্তা ও শিশু উপভোক্তার প্লেট প্রতি ২ টাকা করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জলখাবারে ডিম ও গরম খাবার প্রদান করতে এই বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

কলকাতা পুর এলাকার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়েছে রাজ্য সরকার। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্বও ইসকনকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন মিড ডে মিলে পড়ুয়াদের ডিম দেওয়া হত। কিন্তু ইসকন পড়ুয়াদের সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করবে। এই নিয়ে বিতর্কের মাঝে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিমের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিল ক্যাবিনেট। ইতিমধ্যেই মিড ডে মিলের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এতদিন পড়ুয়া পিছু মাত্র সাড়ে ৬ টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলে। তা বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা। এরফলে আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে মাসে ১০০০ টাকা করে। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মহিলা উপভোক্তাদের খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হল।

Advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লেট প্রতি বরাদ্দ বাড়ানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে ক্যাবিনেট। কার্যপ্রণালী নির্দেশিকা পরিবর্তনের জন্য “পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬” অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, ফাঁড়ি নির্মাণের লক্ষ্যে বিএসএফকে উত্তর দিনাজপুর, নদিয়া-সহ বিভিন্ন জেলায় সরকারি জমি হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.