Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Naihati

নৈহাটিতে দু’মাসের শিশুকন্যাকে বাড়িতেই ‘খুন’, রাতারাতি দেহ পুঁতল মা-বাবা-দাদু!

মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:২০

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:২০

options
link
নৈহাটিতে দু’মাসের শিশুকন্যাকে বাড়িতেই ‘খুন’, রাতারাতি দেহ পুঁতল মা-বাবা-দাদু! zoom
প্রতীকী ছবি।
Advertisement

দুই মাসের শিশুকন্যার রহস্যজনক মৃত্যু! হাসপাতালে না নিয়ে গিয়ে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ। প্রশ্ন উঠছে খুন করেছেন বাবা-মা-দাদু? মাটি খুঁড়ে দেহ উদ্ধার করা হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। বুধবার ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর থানার মামুদপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্র জানা গিয়েছে, নৈহাটির মামুদপুরে এলাকার এক গৃহবধূ মাসদুয়েক আগে কন্যাসন্তানের জন্ম দেন। প্রতিবেশীদের দাবি, ঘটনার আগের দিনও তাঁরা শিশুকন্যাটিকে সুস্থ অবস্থায় দেখেছিল। বুধবার সকালে তাঁরা মৃত্যুর খবর পায়। আচমকা মৃত্যুর খবর সামনে আসায় ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে পরিবারের দাবি, কয়েক দিন ধরেই শিশুটি অসুস্থ ছিল। মঙ্গলবার রাতে শিশুটির কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। এরপরই দেহ মাটি চাপা দেওয়া হয়। এখানেই উঠছে প্রশ্ন। কেন তাঁরা অসুস্থ মেয়ে হাসপাতালে নিয়ে গেলেন না? কিংবা স্থানীয়দের জানালেন না। চুপিসারে কেন দেহ পুঁতে দিলেন।

শিশুকন্যার রহস্যমৃত্যুর খবর যায় পুলিশের কাছে। তারপরই মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.