CAG Amphan case

আমফান মামলার অডিট করবে ক্যাগই, কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের পুনর্বিবেচনার আরজি

ক্যাগকে সাহায্য করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২১, ১৯:৩৭

options
link
আমফান মামলার অডিট করবে ক্যাগই, কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের পুনর্বিবেচনার আরজি

শুভঙ্কর বসু: আমফান মামলায় ফের কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য। আমফান ক্ষতিপূরণের বণ্টন হওয়া অর্থের অডিট ক্যাগই করবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানিয়েছিল রাজ্য সরকার। তবে বুধবারের শুনানিতে তা খারিজ হয়ে যায়। এমনকী ক্যাগকে সাহায্য করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। কোনওভাবে নথি দিতে দেরি করা চলবে না বলেও জানানো হয়েছে।

Advertisement

মে মাসের শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে (Amphan) ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা নিয়ে বেশ বেকায়দায় পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে। পরে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে হিসেবনিকেশ, ক্ষতিগ্রস্তদের তালিকা নতুন করে তৈরি করে স্বচ্ছতার সঙ্গে কাজ হয় বলে দাবি করে রাজ্য সরকার। তবে এ নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা। আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণবণ্টন নিয়ে দুর্নীতি হয়েছে, এই মর্মে জুনের শেষদিকে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে দক্ষিণ ২৪ পরগনার কৃষক সংগঠন। মামলা করেন বিজেপি সাংসদ অর্জুন সিংও (Arjun Singh)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্বস্তিতে মিড-ডে মিলের কর্মীরা, মাসিক ভাতা নিয়ে বড় ঘোষণা স্কুল শিক্ষা দপ্তরের]

আমফানে ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের বরাদ্দ বাজেট ছিল ৬৩০০ কোটি টাকা। যার মধ্যে ২৫০০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের প্রাপ্য ছিল ২০ হাজার টাকা। এই টাকা কীভাবে বণ্টন করা হয়েছে, তা বিস্তারিত দেওয়া ছিল ‘এগিয়ে বাংলা’র ওয়েবসাইটে। কিন্তু সেসব দেখে সন্তুষ্ট হয়নি আদালত। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের রিপোর্টেও অসন্তোষ ছিল বিচারপতিদের। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, আমফান ক্ষতিপূরণের বণ্টন হওয়া অর্থের অডিটের ভার দেওয়া হল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগকে (CAG)। তবে তার বিরোধিতা করে রাজ্য সরকার। বুধবারের শুনানিতে ক্যাগকে দিয়ে তদন্তের রায় পুনর্বিবেচনার আরজি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে বিশেষ বৈঠক তৃণমূলের, থাকতে পারেন মমতাও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.