Kalighat TMC

হাই কোর্টে ঝুলেই মমতার সভার ভাগ্য, সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ

শুক্রবার শ্রীরামপুরের মাহেশে একটি মিছিল ও পরে সভা করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। সেখানে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ২০:৩১

options
link
হাই কোর্টে ঝুলেই মমতার সভার ভাগ্য, সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ
শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতাকে সভার অনুমতি হাই কোর্টের

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে? আইনি জটিলতায় তা ঝুলেই রইল হাই কোর্টে। মাহেশের মাঠে সভার অনুমতি সংক্রান্ত মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চ তা ফেরত পাঠিয়েছেন সিঙ্গল বেঞ্চে। মামলাটি দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন প্রধান বিচারপতি।

Advertisement

আজ, শুক্রবার শ্রীরামপুরের মাহেশে একটি মিছিল। পরে সভা করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। সেখানে উপস্থিত থাকার কথা ছিল স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাব্বিশের নির্বাচনে হারের পর এটিই তাঁর জেলায় প্রথম সভা হত! মিছিল ও সভার জন্য পুলিশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। জল গড়ায় হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মিছিলের অনুমতি না দিলেও। মাহেশের স্নানপিঁড়ির মাঠে হাজার দুয়েক লোক নিয়ে সভা করার অনুমতি দেন। পাশাপাশি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও শব্দবিধি নিয়েও কড়া শর্ত দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়। রাজ্যের আইনজীবীরা সওয়াল করেন, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি, মন্দির অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে।

এই নির্দেশের পরই গতকালই একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মাহেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়। রাজ্য জানায়, সভাতে আপত্তি নেই। তবে স্নানপিঁড়ি মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন। ধর্মীয় অনুষ্ঠান হয়। রাজনৈতিক সভা হলে তা সমস্যার। রাজ্যের আইনজীবীরা সওয়াল করেন, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি, মন্দির অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে।

Advertisement

এরপরই অনুমতি বাতিল করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলাটি ফের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে। শুনানির পর প্রধান বিচারপতি জানান, মামলাটি ফেরত পাঠানো হচ্ছে সিঙ্গেল বেঞ্চেই। মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করবে একক বেঞ্চ। এ দিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মন্দিরকে সামনে রেখে রাজনৈতিকভাবে বাঁধা ও টাকা তোলার চেষ্টা চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.