গোবিন্দ রায়: বাস বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ কলকাতা হাই কোর্টের। ১৫ বছরের পুরনো বাস বাতিলের নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যসচিব। ওই নির্দেশিকার বিরোধিতায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। ওই মামলাতেই এবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিলেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়।
দূষণের কথা মাথায় রেখে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পুরনো বাস, লরি, ট্যাক্সি ও অটো বাতিলের ক্ষেত্রে পনেরো বছরের সময়সীমা বেঁধে দেয়। সেই অনুযায়ী শহর ও শহরতলির একাধিক রুটের মেয়াদ উত্তীর্ণ বাস বাতিলের নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব। ওই বিজ্ঞপ্তির বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীর দাবি, ২৪ নম্বর রুটে প্রায় ৩৯টি বাস রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে বাতিল হতে চলেছে। আগামী বছরের মার্চের মধ্যে বাতিল বাসের সংখ্যা বেড়ে দাঁড়াবে পনেরোশোর কাছাকাছি। তার ফলে সমস্যায় পড়বেন বহু মানুষ।
মামলাকারীর আরও দাবি, করোনাকালে কমপক্ষে ২ বছর সেভাবে বাস চালানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে বাস বাতিলের নির্দেশিকা পুনর্বিবেচনার দাবি জানানো হয়। সোমবার বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানি ছিল। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্যের মুখ্যসচিবকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেন বিচারপতি। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার