গোবিন্দ রায়: নওশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী। দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাঁর। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। সেই মামলায় এই নির্দেশ দিল হাই কোর্ট। বিধায়কের নিরাপত্তায় কতজন জওয়ান দরকার, তা খতিয়ে দেখে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্র।
এদিন বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, “রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। আর বর্তমান নির্বাচনের পরিবেশে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার প্রয়োজন আছে।” এরপরই তাঁর নির্দেশ, “যত তাড়াতাড়ি সম্ভব তাঁর (নওশাদ সিদ্দিকি) থ্রেট বিবেচনা করে এই নিরাপত্তা দিতে হবে।” আগামী সোমবার পরবর্তী শুনানিতে এনিয়ে রিপোর্ট দেবে কেন্দ্র। তবে কেন্দ্র আগেই আইএসএফ বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে বলে একটি চিঠি প্রকাশ্যে এসেছে।
[আরও পড়ুন: কেষ্টপুরে জোড়া দেহ উদ্ধারে গ্রেপ্তার ৫, পাওনা টাকার জন্য চাপ দিতেই অপমানে আত্মহত্যা?]
খুন হওয়ার আশঙ্কা আগেই প্রকাশ করেছেন ISF বিধায়ক। যে কোনও সময় তাঁর উপর হামলা হতে পারে। নাম না করে তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন নওশাদ। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন। জানা গিয়েছিল, কেন্দ্রের তরফে নওশাদকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদিও এ বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেছেন বিধায়ক। কেন্দ্র নিরাপত্তা দিলে তিনি নেবেন? নওশাদ সিদ্দিকির উত্তর, “কেন নেব না? কেন্দ্র তো আমার কাছে অচ্ছুৎ নয়।”
[আরও পড়ুন: বাবা হলেন দক্ষিণী অভিনেতা রামচরণ, বিয়ের ১১ বছর পর সন্তান সুখ পেলেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও