সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান৷ শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় রথ পৌঁছানোর ১২ ঘণ্টা আগে প্রশাসনকে জানাতে হবে৷ সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাথতে হবে৷ রথযাত্রাকে কেন্দ্র করে যদি কোথাও কোনও অশান্তি হয়, তাহলে বিজেপিও সমানভাবে দায়ি থাকবে৷ রাজ্য প্রশাসনকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷
[ পাঁচ রাজ্যের ফলে ধাক্কা খেয়েছে বিজেপি, স্বীকার করলেন দিলীপ]
লোকসভা ভোটের আগে এ রাজ্যের রথযাত্রা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি৷ কর্মসূচির নির্ঘন্ট চুড়ান্ত করে ফেলেছিলেন গেরুয়া শিবিরের রাজ্য নেতারা৷ সিদ্ধান্ত হয়েছিল, কোচবিহারে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কিন্তু, প্রশাসনের অনুমতি না পেয়ে শেষপর্যন্ত হাই কোর্টে মামলা করে বিজেপি৷ ঘটনাচক্রে, যেদিন রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল, ঠিক তার আগের দিন বিজেপির কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে৷ স্থগিতাদেশ বহাল রেখে প্রশাসনকে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ৷ কিন্তু সেই বৈঠকেও সমাধানসূত্র মেলেনি৷ ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বঙ্গ বিজেপির নেতারা৷ মামলার শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে৷ সরকারের কাছে যেমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিজেপি প্রতিনিধিদের বৈঠকের ভিডিও ফুটেজ চেয়েছিল আদালত, তেমনি বিজেপিকেও রথযাত্রা সংক্রান্ত পদক্ষেপের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার রথযাত্রা মামলার রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট৷
[অ্যাপ ক্যাবে ওঠা নিয়ে গন্ডগোল, পার্ক স্ট্রিটে মহিলাকে চড় কর্তব্যরত এসআইয়ের]
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া