Hasirani Rath

জন্মের আগেই মাধ্যমিক! নন্দীগ্রামের হাসিরানির মনোনয়ন মামলায় রায় স্থগিত রাখল হাই কোর্ট

শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানিকে নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৫:৫০

options
link
জন্মের আগেই মাধ্যমিক! নন্দীগ্রামের হাসিরানির মনোনয়ন মামলায় রায় স্থগিত রাখল হাই কোর্ট
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ফাইল ছবি

১৯৬৬ সালে জন্ম। মাধ্যমিক পাশ করেছেন তার ঠিক এক বছর আগে ১৯৬৫ সালে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামায় ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে কংগ্রেস। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। শুক্রবার ওই মামলার শুনানি শেষ হয়। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছে হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাস।

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন শুভেন্দু অধিকারী। দু’টি কেন্দ্রেই জয়ী হন তিনি। স্বাভাবিকভাবে তাই একটি আসন ছাড়ার কথা ছিল। সেই অনুযায়ী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন শুভেন্দু। আগামী ৬ অক্টোবর ওই নন্দীগ্রামে উপনির্বাচন। সেখানে বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন মুখ্যমন্ত্রী নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি। কংগ্রেসের দাবি, তাঁর মনোনয়নে তথ্যগত ত্রুটি রয়েছে। হিসাব অনুযায়ী, ১৯৬৬ সালে হাসিরানি রথের জন্ম। আর হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের কথা লেখা রয়েছে। হিসাব অনুযায়ী তা সম্ভব নয়। তাই কংগ্রেসের দাবি, হয় নিজের বয়স কিংবা মাধ্যমিকের শংসাপত্র নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন হাসিরানি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও রিটার্নিং অফিসারের দাবি, যেহেতু মনোনয়ন জমার সময় কোনও আপত্তি করা হয়নি। তাই এই আপত্তি বৈধ নয়। হাসিরানির আইনজীবী জয়দীপ করের অবশ্য দাবি, হলফনামায় ইচ্ছাকৃতভাবে কোনও ভুল করা হয়নি। তাই হাসিরানিকে সুযোগ দেওয়া উচিত বলেই মত তাঁর। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও সবপক্ষের সওয়াল জবাব শোনেন। চূড়ান্ত পর্বের শুনানি হয়ে গিয়েছে। আপাতত রায়দান স্থগিত। মনোনয়ন বাতিল হবে নাকি ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন হাসিরানি, তা হাই কোর্টের রায়ের পরেই স্পষ্ট হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.