Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Darjeeling Landslide

দার্জিলিঙে বড়সড় বিপর্যয়, পাহাড় ভেঙে চাঁই ঢুকে চুরমার তাকদার হাসপাতাল

লাগাতার বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৯:১৬

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৯:১৬

options
link
দার্জিলিঙে বড়সড় বিপর্যয়, পাহাড় ভেঙে চাঁই ঢুকে চুরমার তাকদার হাসপাতাল zoom
ধস বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত তাকদা ক্যান্টনমেন্ট হাসপাতাল। নিজস্ব চিত্র
Advertisement

প্রবল বর্ষণের জেরে দার্জিলিং পাহাড়েও শুরু ভূমিধসের (Darjeeling Landslide) বিপর্যয়। শুক্রবার ভোররাতে ধস নামে তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতালে। পাহাড় ভেঙে নেমে আসা বড় পাথরের আঘাতে ভেঙে চুরমার হয় হাসপাতালের একাংশ। সেখানে রোগী-সহ ৬ জন আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। হাসপাতালের ধ্বংসস্তূপে এক কেয়ারটেকার চাপা পড়েন। উদ্ধারকারীরা তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন । বাকি ৫ জন বেরিয়ে আসেন। হাসপাতালের রোগীদের দার্জিলিং জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তাকদহ হাসপাতালের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। তাকদহ গ্রামীণ হাসপাতাল রঙলি রঙলিওট ব্লকের হাজার হাজার পরিবারের একমাত্র স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। হাসপাতালের ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সাংসদ আশ্বস্ত করেন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হাসপাতালটি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, পাহাড়ের দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩৬ মিলিমিটার। ভারী বৃষ্টির ধাক্কায় শুক্রবার ভোররাতে দার্জিলিং পাহাড়ের একাধিক জায়গায় ভূমিধসের খবর মিলেছে। লেবং কার্ট রোডে ধস নামে। সিভিল ডিফেন্স এবং সদর ট্রাফিক পুলিশ দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। কার্শিয়াং ব্লকের বাগওড়া-কালিঝোরা রোডের ৭২ ধুরা এলাকা ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। রাম্বি ঝোড়া ও লাবারবোটে এলাকাতেও ছোটখাটো একাধিক ধসের খবর পাওয়া মিলেছে। পাহাড়ের পাশাপাশি সমতলেও নদীগুলো ভয়ংকর হয়ে উঠেছে। তিস্তা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। শিলিগুড়ির কাছে বালাসন নদীর জলস্তর বেড়ে দুধিয়ায় ভারী যানবাহন চলাচলের জন্য তৈরি বিকল্প হিউম পাইপের সেতুটি এদিন সকালে প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। শিলিগুড়ি ও সিকিমের মধ্যে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।

Teesta
বেড়েছে তিস্তার জলস্তর। নিজস্ব চিত্র

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.