রাজ্যের ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (ট্যাব)-এর নির্বাচন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এনিয়ে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পূর্ববর্তী কমিটিতেই আস্থা বজায় রাখল হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে যৌথ বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করেছে আদালত।
আরও পড়ুন:
মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রশাসনিক সহায়তা প্রদান করবে সেই কমিটি, যারা ৩১ মার্চ ২০২৫ তারিখে দায়িত্বে ছিল। পূর্বতন কমিটির সদস্যদের আদালতে প্রতিনিধিত্ব করেন আইনজীবী সংস্থা ভিক্টর মোজেস এ্যান্ড কোং ২০২৩ সালে নির্বাচিত কমিটির মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। তৎকালীন সম্পাদক সমিতির বিধি অনুসারে নির্বাচনের নোটিস জারি করতে অস্বীকার করেন। অচলাবস্থা কাটানোর জন্য গত বছর ২৫ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ৮৯ জন বৈধ সদস্য কোরাম পূরণ করে একটি নতুন কমিটি নির্বাচন করেন। পরবর্তীতে সমিতির দুই সদস্য কলকাতা সিটি সিভিল আদালতে মামলা দায়ের করে নবনির্বাচিত কমিটির উপর নিষেধাজ্ঞা জারি করান। যাতে তারা পদাধিকারী হিসেবে প্রতিনিধিত্ব করতে না পারেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়।
আদালত জানিয়েছে, কেবলমাত্র সেই সদস্যরাই ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন, যারা ৩১ মার্চ ২০২৫ তারিখে বৈধ সদস্য ছিলেন। ৩১ মার্চ ২০২৫ তারিখে দায়িত্বে থাকা কমিটিই নির্বাচন পরিচালনার প্রশাসনিক ও প্রক্রিয়াগত সহায়তা প্রদান করবে। সমগ্র নির্বাচন প্রক্রিয়া ১০ মে ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। আইনজীবী মহলের মতে, এটি একটি বিরল কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা, যেখানে একটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ বিরোধ মেটাতে হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, যাতে TAAB-এ সুষ্ঠু, স্বচ্ছ ও বিধি অনুসারী নির্বাচন নিশ্চিত হয় এবং প্রশাসনিক অচলাবস্থা দূর হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার