কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। মিলেছিল ভিআইপি রুম-কন্ডোম! সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে প্রথম সারিতে নাম ছিল ওই কলেজের নেতা, স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আগাম জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা উঠেছিল। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
আরও পড়ুন:
রাজ্যে সরকার বদলের পরেই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। তৃণমূল সরকারের আমলে আদালতের নির্দেশে রাজ্যের কলেজগুলির ইউনিয়ন রুমগুলি বন্ধ রয়েছে। দীর্ঘ কয়েক বছর পর সুরেন্দ্রনাথ কলেজের ওই ইউনিয়ন রুম খোলা হয়। ভিতরে সুটকেস ভর্তি টাকা উদ্ধার হয়। ওই টাকার বেশিরভাগই উইয়ে খাওয়া ছিল! কীভাবে তৃণমূল পরিচালিত ইউনিয়ন রুমে ওই বিপুল পরিমাণ টাকা সেখানে এল? সেই প্রশ্ন ওঠে।
কলেজ বিল্ডিংয়ের উপরের তলায় একটি বিশেষ বিলাসবহুল ঘরের সন্ধান মেলে। সেখানে এসি, খাট, আলমারি পাওয়া যায়। ওই ঘর থেকে মেলে কন্ডোমের প্যাকেটও! ওই কলেজে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের প্রভূত প্রভাব ছিল। তাঁর অনুভূতি ছাড়া কলেজের একটি কাজও হয় না বলে অভিযোগ ওঠে।
শুধু তাই নয়, কলেজ বিল্ডিংয়ের উপরের তলায় একটি বিশেষ বিলাসবহুল ঘরের সন্ধান মেলে। সেখানে এসি, খাট, আলমারি পাওয়া যায়। ওই ঘর থেকে মেলে কন্ডোমের প্যাকেটও! ওই কলেজে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের প্রভূত প্রভাব ছিল। তাঁর অনুভূতি ছাড়া কলেজের একটি কাজও হয় না বলে অভিযোগ ওঠে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তল্লাশি অভিযানে কলেজের একটি ঘর থেকে উদ্ধার হয়েছিল অস্ত্রশস্ত্রও! একাধিক সূত্র থেকে তথ্য পেতে থাকেন তদন্তকারীরা। তৃণমূল নেতা দেবাশিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। গ্রেপ্তারির আশঙ্কাও দেখা দিয়েছে।
সেই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে দেবাশিস আগাম জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা ওঠে। কিন্তু ওই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, সরকারি আইনজীবীদের পক্ষ থেকে এই আগাম জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেছিলেন। আইনজীবীদের দাবি ছিল, এই আবেদন মঞ্জুর হলে তদন্তে প্রভাব পড়তে পারে। তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কাও থাকছে। সাক্ষীদের ভয় দেখানো, প্রভাবিত করার ঘটনাও ঘটতে পারে! সেই হিসেবেই মামলার গুরুত্ব ও অভিযোগ খতিয়ে দেখে আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ