Calcutta High Court

তিন ছেলের হাতে আক্রান্ত মা! শুনেই হাই কোর্ট বলল, সম্পত্তি পরে, আগে মায়ের স্বাস্থ্য, চিকিৎসা

শুনানিতে সমীরের আইনজীবী জানান, মায়ের সঠিক চিকিৎসা করছে না ছেলেরা। বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি জানান আইনজীবী।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২০:০২

options
link
তিন ছেলের হাতে আক্রান্ত মা! শুনেই হাই কোর্ট বলল, সম্পত্তি পরে, আগে মায়ের স্বাস্থ্য, চিকিৎসা
ছবি এআই দ্বারা নির্মিত।

পরিবারে রয়েছেন তিন তিনজন ছেলে। অথচ মায়ের দুর্ভোগের শেষ নেই! অ্যালজাইমার্সে আক্রান্ত মাকে ঘরে বন্দি করে হাতিয়ে নেওয়া হল সব সম্পত্তি, গয়না। গুরুতর অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ মা। শরীরে জোর নেই, মানসিক অবস্থাও ভালো নয়। সেই মাকে দেখা তো দূরের কথা, কোনও সন্তান তেড়ে আসে রড হাতে নিয়ে, কেউ লাঠি হাতে ভয় দেখায়। আবেদন শুনেই রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য ভূপতিনগর থানাকে নির্দেশ দেন, দু’সপ্তাহের মধ্যে অসুস্থ বৃদ্ধার স্বাস্থ্য ও নিরাপত্তার খোঁজ নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

আবেদনকারীর আইনজীবী জানান, মায়ের সঠিক চিকিৎসা করছে না ছেলেরা। বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি জানান আইনজীবী।

আদালতে উপস্থিত রাজ্যের কৌঁসুলি দাবি করেন, সম্পূর্ণটাই পারিবারিক বিবাদ। আর তা সম্পত্তিকে কেন্দ্র করে। রাজ্যের এহেন যুক্তিতে আরও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। বিচারপতির কড়া পর্যবেক্ষণ, সম্পত্তি পরে হবে, আগে মায়ের স্বাস্থ্য এবং চিকিৎসা। এরপরই ভূপতিনগর থানাকে অসুস্থ বৃদ্ধার স্বাস্থ্য ও নিরাপত্তার খোঁজ নিয়ে আদালতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আবেদনকারীর আইনজীবী জানান, মায়ের সঠিক চিকিৎসা করছে না ছেলেরা। বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি জানান আইনজীবী। বলেন, ২০১৮ সালে মৃত্যু হয় সন্ধ্যা রানি মাইতির স্বামীর। মৃত্যুর আগেই তাঁদের সমস্ত সম্পত্তি দানপত্র করে যান। এরপর অ্যালজাইমার্সে আক্রান্ত হন সন্ধ্যাদেবী। সম্প্রতি এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে। অভিযোগ, অসুস্থতা মা-কে তিন ছেলে একটি ঘরে কার্যত তাঁকে ঘরবন্দি অবস্থায় রেখেছেন। জোর করে জমির নথি, সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী এর প্রতিবাদ করতে গেলে ছেলেরা মাকে মারধর করে বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.