পদের ক্ষমতা ব্যবহার করে দরপত্র পাইয়ে দেওয়ার অভিযোগ। ৫০ লক্ষ টাকা ঘুষ মামলায় গ্রেপ্তার ফোর্ট উইলিয়ামে (Fort William) কর্মরত কর্নেল পদমর্যদার অফিসার। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরও পড়ুন:
ধৃত অফিসারের নাম হিমাংশু বালি। তিনি ইস্টার্ন কমান্ডের আর্মি অর্ডন্যান্স কোরে কর্মরত ছিলেন। কর্নেল পদে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কানপুরের একটি বেসরকারি সংস্থাকে বরাত পাইয়ে দিতে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন। অভিযোগ প্রায় ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। শুধু তাই নয় নিম্নমানের নমুনায় অনুমোদন ও অতিরিক্ত বিল পাস করিয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ। তদন্তকারী সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত সেনা অফিসার হিমাংশু ওই ব্যবসায়ীর সঙ্গে কলকাতার পার্ক স্ট্রিটে গোপন বৈঠক করেছিলেন। ঘুষের অর্থ হাওয়ালার মাধ্যমে দিল্লিতে পাঠানোর ছকও কষা হয়। সেই টাকা পৌঁছেও যায় রাজধানীতে।
এই দুর্নীতিতে সেনাবাহিনীর আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত অভিযুক্ত অফিসারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কল লিস্ট সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্ত চলছে। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরের ইতিহাসে এই প্রথম কোনও কর্নেল গ্রেপ্তার হলেন বলে দাবি করছেন অফিসাররা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভোটে নেই তৃণমূল! ৪ লাখ ঘাসফুল পতাকা ছাপিয়ে হাহাকার করছেন হাওড়ার রাজু
-
এশিয়াডে গিয়ে অন্য ‘খেলা’য় ব্যস্ত! স্ত্রী সঞ্জনা খোঁচায় বুমরাহের উত্তর, ‘তুমি চাইলে আর কাউকে…’
-
দুরন্ত হ্যাটট্রিক ছাংতের, শ্রীনিধিকে হাফডজন গোলে উড়িয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের
-
এর্দোগান বিরক্তিকর! রাষ্ট্রসংঘে ভাষণ চলাকালীন ইনস্টা রিলে মুখ গুঁজলেন সিরিয়ার প্রেসিডেন্ট
-
তৃণমূল: কে আসল, কে নকল? রয়েছে বহু প্রশ্ন