Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Syrian president

এর্দোগান বিরক্তিকর! রাষ্ট্রসংঘে ভাষণ চলাকালীন ইনস্টা রিলে মুখ গুঁজলেন সিরিয়ার প্রেসিডেন্ট

রাষ্ট্রসংঘের মঞ্চে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এর্দোগানের ভাষণ চলাকালীন ইনস্টাগ্রাম রিলে মুখ গুঁজতে দেখা গেল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:১২

options
link
এর্দোগান বিরক্তিকর! রাষ্ট্রসংঘে ভাষণ চলাকালীন ইনস্টা রিলে মুখ গুঁজলেন সিরিয়ার প্রেসিডেন্ট zoom
তুরস্কের প্রেসিডেন্ট আল শারা ও তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান।
Advertisement

আমেরিকার নিউ ইয়র্কে চলছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। সেখানে বক্তব্য রাখছেন গোটা বিশ্বের একের পর এক রাষ্ট্রনেতা। মঙ্গলবার আন্তর্জাতিক এই মঞ্চে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এর্দোগানের ভাষণ চলাকালীন ইনস্টাগ্রাম রিলে মুখ গুঁজতে দেখা গেল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে। তাঁর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন, ‘তুরস্কের প্রেসিডেন্টের বড় বিরক্তিকর। ওঁর চেয়ে রিল ভালো।’

ঘটনা গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার। রাষ্ট্রসংঘে তখন বক্তব্য রাখছেন একের পর এক রাষ্ট্রনেতা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের শক্তি বণ্টনের দাবিতে জোর সওয়াল করে সদ্য মঞ্চ থেকে নেমেছেন। তারপর বক্তব্য রাখতে ওঠেন এর্দোগান। ঠিক সেই সময়েই দেখা যায়, রাষ্ট্রসংঘের ওভারহেড ক্যামেরা ‘জুম ইন’ করে তাক করেছে সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে। তাঁর কানে তখন অনুবাদের হেডফোন, ফোন চার্জে লাগানো। দু’হাতে ফোন আড়াল করে ইনস্টাগ্রামে একের পর এক রিল স্ক্রল করছেন তিনি। ভিডিও ভাইরাল হতেই শুরু হয় কটাক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এর্দোগানের ভাষণ চলাকালীন ইনস্টাগ্রাম রিলে মুখ গুঁজতে দেখা গেল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে।

কেউ লিখেছেন, ‘এটা তো আমারই বাস্তব প্রতিচ্ছবি। আমিও বিরক্তিকর মিটিংয়ের সময় এমনটা করি। রাষ্ট্রসংঘের বৈঠক যে কতখানি বিরক্তিকর এটা তারই প্রমাণ।’ এক ব্যক্তি লিখেছেন, ‘একটা সময় আমেরিকার হিট লিস্টে ছিলেন আল শারা। আজ তিনি আমেরিকার মাটিতে বসে রিল স্ক্রল করছেন। এটাই বাঁ কম কিসে!’ অন্য একজন লিখেছেন, ‘আসলে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান বড় বেশি বিরক্তিকর। তাঁর প্যানপ্যানে ভাষণ সহ্য করতে না পেরেই রিলে মন দিয়েছেন উনি।’ অনেকে আবার লিখেছেন, ‘এই ঘটনা অত্যন্ত অসম্মানজনক। উনি একজন স্যুট পরা সন্ত্রাসী। ইজরায়েল হামলা করছে। দেশ আর্থিক সংকটে। অথচ উনি এমন একটি মঞ্চে বসে ফোন ঘাঁটছেন।’

উল্লেখ্য, ভারতের ভর্ৎসনার পরও এই মঞ্চে ফের একবার কাশ্মীর ইস্যুতে সরব হয়েছেন এর্দোগান। তিনি বলেন, ”দক্ষিণ এশিয়ায় কাশ্মীর ইস্যু-সহ সমস্ত গলদ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করাটা গুরুত্বপূর্ণ।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতেই তিনি এই বক্তব্য রাখেন। ভারতের ধারাবাহিক আপত্তি সত্ত্বেও, সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের জন্য এর্দোগান বারবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মঞ্চকে ব্যবহার করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.