সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল গোপনে পাচার করা হচ্ছে শুল্ক বিভাগের জিনিসপত্র। পুরোটাই অবৈধভাবে। আর এই কাজে যুক্ত রয়েছে খোদ কাস্টমসের উচ্চপদস্থ এক আধিকারিক। তা বন্ধ করতেই কড়া পদক্ষেপ গ্রহণ করল সিবিআই। অবৈধভাবে শুল্ক বিভাগের জিনিসপত্র পাচারের অভিযোগে কলকাতার আটটি জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
[বন্ধ ঘরে নিজের শরীরেই ছুরির আঘাত, কমান্ডো নামিয়ে উদ্ধার যুবককে]
জানা গিয়েছে, এই তল্লাশির জন্য দিল্লি থেকে সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল এদিন সকালেই কলকাতায় আসে। সূত্রের খবর, উত্তর শহরতলির বিরাটি-সহ কলকাতার অন্তত আটটি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। সিবিআই সূত্র বলছে, অন্তত ১০০ কোটি টাকার মাল অবৈধভাবে পাচার করা হয়েছে। কলকাতায় কাস্টমসের এক ডেপুটি কমিশনারের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ডেপুটি কমিশনারের নাম নমনীত কুমার। এদিন সকালে সিবিআইয়ের চার সদস্যের একটি দল তাঁর আবাসনে গেলে দরজা বন্ধ থাকে। শেষ পর্যন্ত চাবিওয়ালা এনে বাড়ির চাবি খুলে তল্লাশি শুরু হয়। এছাড়াও তল্লাশি চালানো হয় অন্তত তিনজন কাস্টমসের আধিকারিকের বাড়িতেও। ওইসব আধিকারিককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ির সদস্যদেরও জেরা করেন সিবিআই আধিকারিকরা।
[টাকা আদায় করতেই ধর্ষণের অভিযোগ, পালটা সাফাই ঋতব্রতর]
শুধু কলকাতা নয়, বিহারেও একইসঙ্গে তল্লাশি শুরু হয়েছে। সিবিআই সূত্রে খবর, রীতিমতো তথ্য-সাবুদ জোগাড় করে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিভিন্ন সূত্র থেকে তথ্য জোগাড় করে ওই আটটি জায়গায় গিয়ে তল্লাশি শুরু হয়। অবৈধভাবে যে পাচার হয়েছিল তারও তথ্য মিলেছে তল্লাশি চালিয়ে।
[জেল থেকে বেরিয়েই অপরাধের ছক, দুষ্কৃতীদের টার্গেটে বৃদ্ধ-বৃদ্ধারা]
সর্বশেষ খবর
-
প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতল ব্যক্তি! বউকে ফিরে পেতে ‘কালো জাদু’?
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র
-
‘চাইনিজ বলবেন না, দুঃখ হয়, আমি ভারতীয়’, আধো বুলিতে মিষ্টি বার্তা অরুণাচলের খুদের, ভাইরাল ভিডিও
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!