গৌতম ব্রহ্ম: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শুক্রবার থেকে রেড রোডে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে প্রায় ১ হাজার কোটি টাকা দিল কেন্দ্র। এই প্রকল্পের টাকা পাঠিয়ে আদতে রাজ্যকেই কেন্দ্র চাপে রাখল বলেই মনে করছেন কেউ কেউ। তার কারণ, জল জীবন মিশন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র ও রাজ্য ৫০ শতাংশ অনুপাতে। সুতরাং, কেন্দ্র যে পরিমাণ টাকা দিয়েছে তা দিতে হবে রাজ্যকেও।
সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী থাকাকালীন বাংলার প্রত্যেকটি ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। বাংলায় আর্সেনিকের সমস্যা রয়েছে। সে কারণেই পরিস্রুত জল বাড়ি বাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের জন্য ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন চালু করে ইউপিএ সরকার। মোদি জমানায় তার নতুন নামকরণ জল জীবন মিশন। এই প্রকল্পের খাতেই টাকা পাঠিয়েছে কেন্দ্র।
[আরও পড়ুন: ‘জন্মের আগেই নোটিস দিয়েছে অভিষেককে’, ইডিকে একহাত নিলেন মমতা]
একশো দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে বার বার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে সরব ঘাসফুল শিবিরের প্রত্যেক নেতা-মন্ত্রীও। ধরনা কর্মসূচির সময় কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিলেও কবে পাওয়া যাবে বকেয়া অর্থ, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।
[আরও পড়ুন: ঘোষিত রাজ্য বাজেটের দিনক্ষণ, অধিবেশনের আগেই প্রত্যাহার শুভেন্দুর সাসপেনশন]
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের