সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের ‘আক্রান্ত’ পুলিশ! এবার চিৎপুরে। শুক্রবার গভীর রাতে বেআইনি মদের ভাটি ভাঙতে গিয়ে দুষ্কৃতীদের বেপরোয়া ইটবৃষ্টিতে মাথা ফাটল চিৎপুর থানার অ্যাডিশনাল ওসি শচীন মণ্ডলের। দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।
[নাতির অপমানে ভিটে ছাড়া বৃদ্ধা, ঠাকুরমাকে উদ্ধার করলেন ‘পুলিশ নাতি’]
গতকাল রাতে চিৎপুরের জ্যোতিনগর কলোনিতে বেআইনি মদের ভাটি, জুয়োর ঠেক ভাঙতে যান চিৎপুরের অতিরিক্ত ওসি। উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে পুলিশের উপর। তাঁদের লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল, ইট-পাথর। দুষ্কৃতীদের বেপরোয়া ইটবৃষ্টিতে মাথা ফাটে শচীন মণ্ডলের। খবর পেয়ে গভীর রাতেই উদ্ধার অভিযানে যান ডিসি নর্থ। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। লাঠিচার্জ করে দুষ্কৃতীদের হটিয়ে উদ্ধার করা হয় আক্রান্ত অতিরিক্ত ওসিকে। ততক্ষণে তাঁর মাথা থেকে রক্ত ঝরছে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিএমআরএই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, জখম অফিসারের মাথায় অন্তত ৬টি সেলাই পড়েছে। গোটা ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালেও উত্তেজনা রয়েছে জ্যোতিনগরে। এলাকা কার্যত পুরুষশূন্য। এলাকায় পুলিশি প্রহরা রয়েছে। খোদ শহরেই দুষ্কৃতীরা কী করে এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, পুলিশকর্মীদেরই বা নিরাপত্তা কোথায়, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।
[শেষ ল্যাপে গতি বাড়িয়ে একশো দিনের কাজে সর্বকালীন রেকর্ড বাংলার]
সর্বশেষ খবর
-
রাস্তা বন্ধ করে হাই কোর্টের নির্দেশ অমান্য! হেস্টিংস থানায় মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা
-
ব্রাজিল ম্যাচের খরচ কোত্থেকে উঠবে, কারা পেয়েছে বিশ্বকাপের টিকিট? ফেডারেশনকে চিঠি বাইচুংয়ের
-
‘এই দৃশ্য চোখে দেখা যায় না’, বিপর্যস্ত নেপালের জন্য মন কাঁদছে অমিতাভের
-
ব্রিটেন থেকে নেপাল বেড়াতে গিয়ে নিখোঁজ বাঙালি দম্পতি, সোশাল মিডিয়ায় খুঁজছেন আত্মীয়রা
-
মাখন-মিছরি না দিলে রুষ্ট হয় ছোট্ট গোপাল? জেনে নিন প্রসাদ নিবেদনের পদ্ধতি