‘ডিজে বাজানো’ মন্তব্যে আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল সিআইডি। আজ, মঙ্গলবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানান সিআইডির আইনজীবীরা। সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ জুন অভিষেকের কণ্ঠস্বর সংগ্রহের দিন নির্ধারণ হয়েছে।
আরও পড়ুন:
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটিতে একটি জনসভায় এসে অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।
তদন্তভার হাতে পাওয়ার পর অভিষেককে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির গোয়েন্দারা। ডিজে মামলার তদন্তের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বোনের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিআইডি। তাঁর বাড়িও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ির পাড়ায়। সেখানে মমতার বোনের মেয়ে অদিতি গায়েনের সঙ্গে কথা বলেন সিআইডির আধিকারিকরা। অদিতি অভিষেকের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাতেন। এরপর এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিআইডি। সেই আবেদনই মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান