Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mustafizur Rahman Rana

রাজ্যে শূন্য কাটানোর পুরস্কার, ডোমকলের রানাকে রাজ্য কমিটিতে নিল সিপিএম

তৃণমূলের ভাঙনে সংখ্যালঘু এলাকার মানুষের মধ্যে পার্টির প্রতি আগ্রহ বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। বস্তুত তৃণমূলের ডামাডোলের সুবিধা আগামী দিনে পার্টি পাবে বলে আশাবাদী অধিকাংশ জেলা কমিটি।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:৪৩

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:৪৩

options
link
রাজ্যে শূন্য কাটানোর পুরস্কার, ডোমকলের রানাকে রাজ্য কমিটিতে নিল সিপিএম zoom
মুস্তাফিজুর রহমান রানা। ফাইল ছবি।
Advertisement

রাজ্যে বামেদের একমাত্র প্রদীপ তিনি। কোনওক্রমে টিমটিম করে হলেও বিধানসভায় বামপন্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। এবার বড়সড় পুরস্কার পাচ্ছেন মুস্তাফিজুর রহমান রানা। 

সিপিএম রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হলেন তিনি। এছাড়াও রাজ্য কমিটিতে নেওয়া হল গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহাকে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। এই বৈঠকে মূলত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা হচ্ছে। এদিন প্রত্যেকটি জেলা কমিটি আলাদা আলাদা করে পর্যালোচনা রিপোর্ট জমা দেয় বলে পার্টি সূত্রে খবর।

Advertisement

এখানেই উল্লেখযোগ্য, প্রায় প্রত্যেকটি জেলা যে রিপোর্ট জমা দিয়েছে তাতে নির্বাচনে কেন খারাপ ফলাফল হয়েছে এই ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি নির্বাচন পরবর্তী ক্ষেত্রে প্রাক্তন শাসক দলে ভাঙনের ফলে পার্টির জনসমর্থন বাড়ছে বলে দাবি করা হয়। বিশেষত, সংখ্যালঘু এলাকার মানুষের মধ্যে পার্টির প্রতি আগ্রহ বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। বস্তুত তৃণমূলের ডামাডোলের সুবিধা আগামী দিনে পার্টি পাবে বলে আশাবাদী অধিকাংশ জেলা কমিটি। এই আবহে মোস্তাফিজুর রানাকে দলের রাজ্য কমিটিতে আনাটা বেশ তাৎপর্যপূর্ণ।

মনে করা হচ্ছে, আগামী দিনে রানাকে রাজ্যজুড়ে প্রচারের কাজে ব্যবহার করতে পারে পার্টি। বিশেষত সংখ্যালঘুপ্রধান এলাকাগুলিতে ব্যবহার করা হতে পারে তাঁকে। তাছাড়া দলের রাজ্য কমিটির মতো গুরুত্বপূর্ণ পদে আনার অর্থ, এবার রাজ্যে দলের নীতি নির্ধারণেও এবার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজ্যের একমাত্র বাম বিধায়ককে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.