অর্ণব আইচ: দুই পাড়ার বিবাদেরচলল গুলি। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল ভবানীপুরে (Bhawanipore)। ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভবানীপুরে, কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার রাতে এলাকারই এক যুবক ভিকি সাউয়ের সঙ্গে অশান্তি বাঁধে স্থানীয় দুই যুবকের। অভিযোগ, এলাকার দুই যুবককে বেধড়ক মারধর করে ভিকির সাউয়ের অনুগামীরা। তারপরই দুই দলের মধ্য শুরু হয় হাতাহাতি। ক্রমেই তা বিরাট আকার নেয়। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। মূলত ভিকির বাড়ির সামনে ভিড় হয়ে যায়। স্থানীয়দের দাবি, সেই সময়ই জনতাকে লক্ষ্য করে গুলি চালায় ভিকি।
[আরও পড়ুন: পরপর দু’দিন বিক্ষোভের জের, আগামী ৭ দিন বর্ধমান-হাওড়া রুটে চলবে বিশেষ ট্রেন]
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের সামনেও চলে অশান্তি-মারধর। দীর্ঘক্ষণের পর পরিস্থিতি আয়ত্তে আসে। যদিও গুলি চলেনি বলেই দাবি পুলিশের। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঝামেলা তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত পুরনো অশান্তির জেরে বলেই অনুমান পুলিশের।
[আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি]
সর্বশেষ খবর
-
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি
-
নবম নয়, অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প মুখ্যমন্ত্রীর
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের
-
আশঙ্কার মধ্যেই মিলল আশ্বাস! কৃষকবন্ধুতে বাদ যাবেন না যোগ্য উপভোক্তারা জানালেন কৃষিমন্ত্রী
-
জমির কারবারে বিবাদ থেকেই কি বোলপুরে খুন বিজেপি নেতা? গ্রেপ্তার ২ সন্দেহভাজন