নিরুফা খাতুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা (Beleghata)। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
কী নিয়ে এই অশান্তি? তৃণমূল কর্মী রাজু নস্করের অভিযোগ, রবিবার সকালে একদল দুষ্কৃতী গিয়ে তাঁর অফিসে ভাঙচুর চালায়। দলীয় কর্মীদের মারধর করা হয়। এখানেই শেষ নয়, গাড়িও ভাঙচুর করে। তাঁর অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলরের বাবা তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে। পালটা অলোক দাস রাজুর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।
[আরও পড়ুন: রেড কার্পেট পেতে অপেক্ষায় ‘বিদ্রোহী’ বিধায়ক করিম চৌধুরী, গেলেনই না অভিষেক বন্দ্যোপাধ্যায়!]
অভিযোগ, তাঁর অফিসের পাশে শনিবার রাতে ভাঙচুর করা হয়। রাজুর লোকজনই ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে এদিন সকালে কয়েকজন রাজুর অফিসে যান। তাঁর অনুগামীদের লক্ষ্য করে রাজুর অফিসের ভিতর থেকে গুলি চালানো হয়। পিন্টু দাস নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। যদিও এই পুলিশ সূত্রে খবর, বেলেঘাটায় দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছে। তবে কোনও গুলি চলেনি। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: টাকা হাতাতেই বীরভূমের চিকিৎসককে খুন! পুলিশের জালে ৫]
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের