রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘কাক পেখম পরলেও ময়ূর হয়ে যায় না।’ বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পালটা এই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “আমি নিজে হিন্দু। ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না।”
শুভেন্দুর অধিকারীর নাম না করেই বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, “গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ, যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনবো। কিন্তু আমার কথা ওরা শুনবে না ওরা চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়।” পাশাপাশি বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না।”
বিধানসভায় বিজেপিকে কার্যত তুলোধোনা মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনার নেতা কী করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে। কী করে ৩৩ শতাংশকে অস্বীকার করেন। আমি নিজে হিন্দু। ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু-মুসলমান করে আমি তাদের ধিক্কার জানাই।” একই সুরে বলেন, “কালো কাপড় পরে থাকলেই হয় না। কাক যদি পেখম পরে ময়ুর হয়ে যায়? সব ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা বাংলা চালাবেন? এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই।”
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার