CM suvendu Adhikari

রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’

বিতর্কিত গুন্ডাদমন বিলটি সই না করে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলে খবর ছড়ায় সংবাদমাধ্যমের একাংশে। সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ায় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২২:৪১

options
link
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

গুন্ডাদমন বিল নিয়ে মিথ্যা প্রচার। অযথা ছড়ানো হচ্ছে ভুয়ো খবর। মহামান্য রাষ্ট্রপতির দরবারে এখনও পযর্ন্ত পৌঁছয়নি বিলটি। অতএব তা ফেরত আসার কোনও ব্যাপার নেই। শুক্রবার রাতে হঠাৎ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

উল্লেখ্য, বিতর্কিত গুন্ডাদমন বিলটি সই না করে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এমনটাই খবর ছড়ায় সংবাদমাধ্যমের একাংশে। সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ায় মমতা তৃণমূল, ভারতীয় জাতীয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। চায়ের কাপে রীতিমতো তুফান উঠতে শুরু হয় নানা আলোচনা চক্রে। তারপরই রাত পৌনে ১০টা নাগাদ হঠাৎ নবান্নে সাংবাদিক সম্মেলনে বসলেন শুভেন্দু। চাঁচাছোলা ভাষায় বলেন, “গল্পের গরু গাছে তুলবেন না। যান, ডিনার করে শুয়ে পড়ুন।” মুখ্যমন্ত্রী জানান, তথাকথিত গুন্ডাদমন বিলে দু’টি অংশ। একটি (সম্পত্তি বাজেয়াপ্ত) আগেই কার্যকর হয়েছে। অন্যটি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। সেইটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে কাজ চলছে। এখনও পাঠানোই হয়নি। মিথ্যা খবর ছড়াচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেরল, অন্ধ্রপ্রদেশে এই রকম বিল রয়েছে। বঙ্গে মাদক আইনের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা যুক্ত করার আবেদন চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নারকোটিক্সের ক্ষেত্রে বিএনএসে (ভারতীয় ন্যায় সংহিতা) ৩ বছরের জেল ও জামিন যোগ্য বলা হয়েছে। আমরা জামিন অযোগ্য করতে চাইছি। তাই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সবটাই নিয়ম মেনে হচ্ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে কাজ চলছে।” এই বিলে কোথাও ‘গুন্ডা’ শব্দ নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

এ দিন রাতের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “বিলটি এখনও রাষ্ট্রপতির কাছে যায়নি। কথা বলে আমরা জানতে পেরেছি কাজ চলছে। মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। দু’টি অংশের বিল ছিল। একটি আগেই কার্যকর। অন্যটি কার্যকর হবে। যাঁরা নিজেদের গুন্ডা মনে করেন তাঁরাই এই সব বলছেন। তাঁরা নিজেরাই জানেন বিল আইন হলে ক্ষমতার অপব্যবহার  করতে পারবেন না।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.