CM Suvendu Adhikari

তৃণমূল জমানায় বন চুরি! ‘সব ধ্বংস করেছে, গাছও ছাড়েনি’, তোপ মুখ্যমন্ত্রীর

চলতি বছর রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর জন্য জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২১:০১

options
link
তৃণমূল জমানায় বন চুরি! ‘সব ধ্বংস করেছে, গাছও ছাড়েনি’, তোপ মুখ্যমন্ত্রীর
ফাইল ছবি।

সব ধ্বংস করেছে। গাছকেও ছাড়েনি। কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে রাজ্য। আজ অরণ্য সপ্তাহে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, আগের সরকার রাজ্যের বনাঞ্চলকে ধ্বংস করে দিয়েছে। বনের গাছ চুরি, পাচার হয়েছে। কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। ১০ বছর আগেও যেখানে ঘন জঙ্গল ছিল সেখানকার বর্তমান পরিস্থিতি দেখলে তাঁর কষ্ট হয়। তাই গাছ পাচার রুখতে কড়া নির্দেশ দেন তিনি। ব্যাপক বনসৃজনের মাধ্যমে পরিবেশকে রক্ষা করার বার্তাও দেন। চলতি বছর রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর জন্য জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

মঙ্গলবার সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখান থেকে তিনি জানান, আকাশপথে রাজ্যের বিভিন্ন এলাকায় যাওয়ার সময় তরাই-ডুয়ার্স, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, জলদাপাড়ার বনাঞ্চলের ঘন অরণ্য আর চোখে পড়ে না তাঁর। এই পরিস্থিতি দেখে তাঁর কষ্ট হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিবেশ রক্ষায় তৃণমূল সরকার কোনও গুরুত্বই দেয়নি। দুই তৃতীয়াংশ কংক্রিট নির্মাণ করতে হলে অন্তত এক তৃতীয়াংশ গাছ লাগানোর প্রয়োজন। কিন্তু সেই নিয়ম কেউ মানে না। গত ১৫ বছরে এই নিয়ম তো আরই পালন হয়নি। উপরন্তু চুরি, পাচার চলেছে।

Advertisement

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়। রক্ষণাবেক্ষণও করতে হবে। বৃক্ষরোপণের পর অন্তত দুই বছর তার রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যাতে গাছগুলি পাচারচক্রের কবলে না পড়ে। চলতি বছর রাজ্যে ১০ কোটি গাছ লাগানোরও আহ্বান জানান তিনি। এর জন্য জনপ্রতিনিধিদের গাছ লাগানোর লক্ষ্যমাত্রাও স্থির করে দেন। এছাড়াও গাছ চুরি, পাচার, অবৈধ কাঠের মিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন শুভেন্দু।

Advertisement

মুখ্য়মন্ত্রীর কথায়, “আসুন গাছ লাগানোর সুস্থ প্রতিযোগিতা করে রাজ্যকে অরণ্যময় করে তুলি। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল বন্ধ করতে পুলিশকে নিয়ে অভিযান চালান।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.