রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। বহু জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh)। তাঁর বিরুদ্ধে জমি-বাড়ি হাতানোর অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে এবার জমি জালিয়াতির মামলা দায়ের হল। অতীন ঘোষ-সহ মেয়ে প্রিয়র্দশনী ঘোষ, জামাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অতীন ঘোষকে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে।
আরও পড়ুন:
তৃণমূল আমলে বহু জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসছে। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে থানায় অভিযোগ দায়েরও হচ্ছে। পুলিশ তদন্তে নেমে একাধিক জায়গা থেকে তৃণমূল নেতাদের গ্রেপ্তারও করা হচ্ছে। বহু জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এবার দুর্নীতি, জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতার তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে। অভিযোগকারী বিধাননগরে বাসিন্দা এক ব্যবসায়ী। ‘দি শোভরাণী’ নামে তাঁর একটি হোটেল রয়েছে।
তিনি কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর, কলকাতার প্রগতি ময়দান থানায় একটি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল! ২০১৭ সালের ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুধু তৃণমূল নেতাই নয়, অতীনের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশি অভিযোগে বলা হয়েছে, প্রগতি থানা এলাকার একটি জমি-বাড়ি কম দামে তাঁর কাছ থেকে প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে জোর করে হাতিয়ে নেওয়া হয়। কলকাতা পুলিশ ওই মামলা বিধাননগর উত্তর থানায় পাঠিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের
-
‘মুভি মাফিয়া’দের চ্যালেঞ্জ! অশ্লীল গান গাওয়ার বিরোধিতা, অভিজ্ঞতা ভাগ কুমার শানুর
-
ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের