শুভঙ্কর বসু: মঙ্গলবার ফের ভাটপাড়ায় আস্থা ভোটের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। জেলশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে হবে ভোটাভুটি। মুখবন্ধ খামে গোটা পরিস্থিতির রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলশাসক ও পুলিশ সুপারকে।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকাটি অর্জুন গড় বলেই পরিচিত। একদা তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থীপদ নিয়ে দলের সঙ্গে মতানৈক্য হওয়ায় তিনি এতদিনকার দল ছেড়ে চলে যান বিজেপিতে। বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়াই করে জিতেছেন। এখন তিনি সাংসদ। কিন্তু ভাটপাড়া অঞ্চলে অর্জুন সিংয়ের এত প্রতিপত্তির কারণে সেখানকার বহু রাজনৈতিক নেতা, কর্মীও যোগ দেন বিজেপিতে। একই পরিস্থিতি ভাটপাড়া পুরসভারও। বিজেপিতে যোগদানের পর ৩৫ আসনের পুরসভায় সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখা যায়, ২৩ জনই বিজেপি কাউন্সিলর। ফলে তৃণমূলের হাতছাড়া হয় পুরসভাটি। নতুন বছরের দ্বিতীয় দিনই আস্থা ভোটের ডাক দেওয়া হয়। ১৯ জন কাউন্সিলরই তৃণমূলের পক্ষে ভোট দেন। এভাবে আস্থা ভোট বেআইনি, এই অভিযোগ তুলে ভোটে অংশ নেয়নি বিজেপি। ১৯-০ ভোটে অর্জুন বাহিনীকে ধরাশায়ী করে ফেলে ঘাসফুল শিবির।
[আরও পড়ুন: বাঙালি বলেই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা, যোগীরাজ্য থেকে মালদহে ফিরছেন শ্রমিকরা]
ভোটাভুটির পরই সেদিন হাই কোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চ ওই ভোটাভুটি খারিজ করে দেন। এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। এরপর সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত জানালেন, আস্থা ভোট সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে সেগুলি চলাকালীন নতুন করে আস্থা ভোট করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তাই মঙ্গলবারই বেলা ১টায় ভোটাভুটির সময় ধার্য করা হয়েছে। বিচারপতি সাফ জানিয়েছেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই পুরসভার ক্ষমতা দখল করবে। আস্থা ভোটকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ তৈরি না হয় সেই কারণে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।
সর্বশেষ খবর
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের