স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা: ফেসবুকে দলীয় নেতৃত্ব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য দলের দুই রাজ্য নেতাকে সাসপেন্ড করল বিজেপি৷ রাজ্য বিজেপি সূত্রে খবর, অশোক সরকার ও প্রদীপ ঘোষ নামে ওই দুই রাজ্য কমিটির সদস্যকে শো-কজ করা হয়েছে৷ দু’জনকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে সাতদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য৷
এ প্রসঙ্গে মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, “দু’জনকে সাসপেন্ড করা হয়েছে৷ দলের শৃঙ্খলাভঙ্গ করা আরও কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷” আরও কয়েকজনকেও দলের তরফে চিঠি পাঠানো হচ্ছে বলে খবর৷ শো-কজ প্রসঙ্গে রাজ্য নেতা প্রদীপ ঘোষের বক্তব্য, “এখনও কোনও চিঠি হাতে পাইনি৷ তবে সবটাই পার্টির অভ্যন্তরীণ বিষয়৷ যদি এরকম কিছু হয় তাহলে পার্টির কাছেই তার জবাব দেব৷” আর এক রাজ্য নেতা অশোক সরকার অবশ্য এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷ বিজেপি সূত্রে খবর, ফেসবুকে রাজ্যে দলের এক শীর্ষনেতা সম্পর্কে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই দুই নেতার বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের