BJP leaders in the Governing Bodies

দাবি ছিল ‘রং’হীন শিক্ষা প্রতিষ্ঠানের! ১৭১ কলেজের জিবিতে বিজেপি নেতাদের নামে তুঙ্গে বিতর্ক

ক্ষমতায় আসার পরই কলেজকে রাজনীতি মুক্ত করতে সরকার পোষিত স্কুল-কলেজগুলোর গর্ভনিং বডি ভেঙে দেয় বিজেপি। বসানো হয় প্রশাসক।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪৮

options
link
দাবি ছিল ‘রং’হীন শিক্ষা প্রতিষ্ঠানের! ১৭১ কলেজের জিবিতে বিজেপি নেতাদের নামে তুঙ্গে বিতর্ক
১৭১ কলেজের জিবিতে বিজেপি নেতাদের নামে তুঙ্গে বিতর্ক। ফাইল ছবি।

বাম জমানায় শিক্ষাঙ্গণে ‘অনিলায়ন’ দেখেছে বাংলা। তৃণমূলের ১৫ বছরেও সেই ছবির বদল হয়নি। শিক্ষাঙ্গণ যেন হয়ে হয়ে উঠেছিল রাজনীতির আখড়া। বিজেপি বাংলায় এসেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রংহীন করার আশ্বাস দিয়েছিল। তাতে আশার আলো দেখতে শুরু করেছিল বাংলা। কিন্তু কলেজের গর্ভনিং বডির সভাপতি পদে বিধায়ক, সাংসদদের নিয়োগ করায় দানা বেঁধেছিল বিতর্ক। নতুন তালিকা প্রকাশ্যে আসতে দেখা গেল,  জিবির সভাপতি পদে বিজেপির নেতারাও। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের জেরে প্রশ্নের মুখে শুভেন্দু সরকার। 

Advertisement

ক্ষমতায় আসার পরই কলেজকে রাজনীতি মুক্ত করতে সরকার পোষিত স্কুল-কলেজগুলোর গর্ভনিং বডি ভেঙে দেয় বিজেপি। বসানো হয় প্রশাসক। বলা হয়েছিল, গর্ভনিং বডিতে আর থাকবেন না কোনও রাজনৈতিক প্রতিনিধি। কিন্তু গত আগস্টে প্রথম জিবি সভাপতির তালিকা প্রকাশিত হতেই দেখা যায় তাতে রয়েছেন বিজেপির বিধায়ক ও সাংসদরা। তা নিয়ে প্রশ্ন ওঠায় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, “আমরা বলেছি শিক্ষাঙ্গনকে আমরা রাজনীতিমুক্ত করব। আগে মহিলা অধ্যাপিকার দিকে জগ ছুড়ে মারা হত। সেগুলো আটকানোর তো লোক দরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত। এনারা দেখবেন যাতে কলেজে কোনওরকম অশান্তির পরিবেশ তৈরি না হয়।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসবের মাঝেই এবার আরও ১৭১ টি কলেজের জিবির সভাপতির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নাম রয়েছে একাধিক এমন বিজেপি নেতার যারা জনপ্রতিনিধিও নন। যেমন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, লকেট চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া। আর এতেই মোটের উপর স্পষ্ট, যে শিক্ষাঙ্গণ রাজনীতিমুক্ত করার আশ্বাস আদতে ‘সোনার পাথর বাটি।’  অনিলায়ন, তৃণমূলায়ণের পর এবার গৈরিকিকরণ হচ্ছে শিক্ষার। যা  আদতে পড়ুয়ারা জন্যই বিপজ্জনক বলে দাবি ওয়াকিবহল মহলের।    

Advertisement

একনজরে দেখে নিন কয়েকটি কলেজের জিবি সভাপতির নাম

​সুরেন্দ্রনাথ কলেজ- তমোঘ্ন ঘোষ (উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি)
​সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন- প্রিয়াঙ্কা টিবরেওয়াল (বিজেপি নেত্রী)
​আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ- শিশির বাজোরিয়া (বিজেপি নেতা)
​সম্মিলনী মহাবিদ্যালয় (দক্ষিণ ২৪ পরগনা)- লকেট চট্টোপাধ্যায় (প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক)
​বলরামপুর কলেজ (পুরুলিয়া)- জ্যোতির্ময় সিংহ মাহাতো (পুরুলিয়ার সাংসদ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক)
​বাসন্তী দেবী কলেজ- শশী অগ্নিহোত্রী
​হেরম্বা চন্দ্র কলেজ- রাজকমল পাঠক
​যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ- অজয় অগ্নিহোত্রী

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.