অর্ণব আইচ: কলকাতায় এসে মোবাইল এবং মোটা অঙ্কের টাকা খুইয়েছিলেন দিল্লির এক তরুণী। পুলিশের তৎপরতায় তা উদ্ধার হয়েছে অবশ্য। ইএম বাইপাসের ধারে অ্যাপ ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তারই মধ্যে মোটরবাইকে এসে দুই ছিনতাইবাজ তাঁর মোবাইল এবং পার্স ছিনিয়ে নিয়ে পালায়। পার্সে ৬০ হাজার নগদ টাকা ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে মানিকতলা থানায়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং মোটরবাইকটি বাজেয়াপ্ত করে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোবাইল এবং অধিকাংশ টাকা।
ঘটনার সূত্রপাত ২৩ তারিখ। দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা কাজল নারায়ণ সিং কলকাতায় আসেন। রাজারহাটের বালাজি এনক্লেভেই আপাতত তিনি ছিলেন। ওই দিন রাতে বাইপাসের ধারে গৌতম ধাবার সামনে দুই বন্ধুর সঙ্গে অপেক্ষা করছিলেন অ্যাপ ক্যাবের জন্য। সেইসময়ে একটি মোটরবাইকে করে তিন যুবক এসে কাজলের থেকে দামি মোবাইল এবং পার্স ছিনতাই করে নেয়। ৬০ হাজার টাকা ছিল তাঁর পার্সে। মানিকতলা থানায় তিনি অভিযোগ দায়ের করে।
[আরও পড়ুন: সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে উদ্ধার ২০০ বছরের পুরনো সিন্দুক, খুলতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ]
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে বাইকের ছবি দেখে বাজেয়াপ্ত করা হয় বাইকটিও। তার সূত্র ধরেই গ্রেপ্তার হয় তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মহম্মদ জাসিম, মহম্মদ সুকুর এবং মহম্মদ সোনু। এদের মধ্যে জাসিম লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৫৭ হাজার টাকা এবং দামি মোবাইলটি। আজ তাদের তিনজনকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে।
কলকাতায় এসে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, ভাবেননি দিল্লির তরুণী কাজল। পুলিশের তৎপরতায় হারানো মোবাইল এবং টাকা ফিরে পেলেও, আতঙ্ক ছেড়ে যায়নি তাঁকে। নগদ টাকা হাতে নিয়ে কলকাতার রাস্তায় বেরনোর আগে ভাবতে হচ্ছে বলে জানালেন তিনি। তবে পুলিশের ভূমিকায় তিনি ধন্যবাদ জানিয়েছেন।
[আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিস]
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল