বাংলার রাজ্যপালের পরিচয় ভাঁড়িয়ে ফোন করে প্রতারণার অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক ব্যক্তি ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের ফোন করছেন। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি ফোনে নিজেকে রাজ্যপাল বলে দাবি করে বিভিন্ন নির্দেশ, অনুরোধ ও বার্তা দিচ্ছেন। এতে শুধু প্রতারণাই নয়, রাজ্যপালের সাংবিধানিক পদমর্যাদা ও প্রশাসনিক নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের ডেপুটি কমিশনারকে পাঠানো চিঠিতে বিষয়টির দ্রুত তদন্তের আবেদন করেছেন। অভিযোগে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের মালিকানা ও ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করা, সমস্ত ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-সহ প্রযোজ্য আইনে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের ভুয়ো পরিচয়ে ফোন করে প্রতারণা বন্ধ করা যায়, সে জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত তদন্ত করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্যপালের সচিবালয়কে জানাতে অনুরোধ করা হয়েছে।
লোকভবনের তরফে সরকারি আধিকারিক ও সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, রাজ্যপাল বা লোকভবনের কোনও আধিকারিকের পরিচয় দিয়ে আসা সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত ফোন কিংবা অন্য কোনও বার্তার ভিত্তিতে যাচাই না করে কোনও পদক্ষেপ না নিতে। এ ধরনের ফোন পেলে, অথবা এই ভুয়ো পরিচয় সংক্রান্ত কোনও তথ্য জানা থাকলে, দ্রুতলোক ভবনকে জানাতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ নম্বর: ০৩৩-২২০০-১৬৪১ থেকে ১৬৪৪। ই-মেল: [email protected]।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?