সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : তথ্যপ্রযুক্তি কর্মীর পচা গলা দেহ উদ্ধার হল। সল্টলেকের মহিষবাথানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সীমন্ত পাল। তাঁরই দেহ উদ্ধার হয় মঙ্গলবার। ঘর থেকে মিলেছে সুইসাইড নোট। উদ্ধার হয়েছে এক মহিলার ছবিও।
[নির্ভয়া কাণ্ডের ছায়া সন্দেশখালিতে, গণধর্ষণের পর যৌনাঙ্গে পাশবিক অত্যাচার]
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মৃতের পরিচিত হতে পারেন। সম্ভবত তিনি মৃতের বান্ধবী। মাস তিনেক আগে বছর ২৮-এর ওই তথ্যপ্রযুক্তি কর্মী মহিষবাথানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। রবিবার থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। আজ সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে সীমন্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
[ক্লাসরুমে ভূতের ‘নৃত্য’! আতঙ্কে দত্তপুকুরের স্কুলে ছুটি]
তদন্তে নেমেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। খোঁজ চলছে ওই মহিলার। সীমন্তের পরিবারে কারা রয়েছেন, সে ব্যাপারেও খোঁজ চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল
-
পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউমার্কেটের হোটেলে এসে মৃত্যু! অঝোরে কান্না সন্দীপের কাকা-দাদার
-
চেহারা নিয়ে কটূক্তি, উঠল অতীতের ‘কেচ্ছা’! ভারতের টেস্টের মাঝে ভাইরাল মঞ্জরেকর-মুরলীর ঝগড়া