অর্ণব আইচ: শহরে ফের খুন? শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের বক্স খাটের ভিতর থেকে পাওয়া গিয়েছে দেহটি। কী করে যুবকের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
হোটেল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম পরিচয় জানা যায়নি। চলতি মাসের ২২ তারিখ হোটেলটিতে চেক ইন করেন তিনি। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর তাঁর সঙ্গীরা রুম থেকে চলে যান। তবে একদিন পেরিয়ে গেলেও যুবককে দেখা যায়নি।
রুম থেকে কোনও সাড়াও পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান। বক্স খাট খুলতেই মেলে দেহ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, যেদিন হোটেলের রুম ভাড়া নেওয়া হয়, সেই দিনই যুবককে খুন করা হয়েছে। তবে খুন কি না, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট এলে। কী করে মৃত্যু তা জানার পাশাপাশি, যুবকের পরিচয় জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার